রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কাঞ্চনজঙ্ঘার মেলা ময়দানে আর মেলা নয়, দেড় কোটির প্রকল্পে বদলাচ্ছে শিলিগুড়ির ছবি

Published on: September 17, 2026
Siliguri Parking Lot
---Advertisement---

বিধান মার্কেটের যানজট ও পার্কিং সমস্যা সামলাতে বড় সিদ্ধান্ত শিলিগুড়ি প্রশাসনের। (Siliguri Parking Lot) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা ময়দানকে আর মূলত মেলার জন্য ব্যবহার না করে সেখানে তৈরি হচ্ছে স্থায়ী পার্কিং লট। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের শিলান্যাস হল বৃহস্পতিবার। শিলান্যাস করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ।

Siliguri Parking Lot: ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষের লক্ষ্য

প্রদীপ প্রজ্বলন, ফিতা কাটা ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের সূচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক শামসুদ্দিন আহমেদ, এসিপি ট্রাফিক সুবীর দত্ত-সহ আধিকারিকরা। মন্ত্রীর বক্তব্য, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পার্কিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বাকি পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করে ১৫ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে।

শংকর ঘোষ বলেন, “মাত্র এক-দেড় কোটি টাকা খরচ করে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা সম্ভব হলো। মানুষের জন্য করা এই সিদ্ধান্তটি এখন সঠিক বলেই মনে হচ্ছে। পুজোর আগে এটাকে শেপ আপ করার চেষ্টা করছি।”

ভাইয়ের সই জাল করে দেড় কোটি টাকার লেনদেন, গ্রেফতার কলকাতায় ব্যবসায়ী

শহরের মেলা এবার নির্দিষ্ট জায়গায়

শহরের মাঝখানে মেলা আয়োজনের কারণে পার্কিং সমস্যা তৈরি হয় বলেও জানান মন্ত্রী। পুজোর পর মেলা আয়োজনের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে নির্দেশিকা জারি করা হবে। ফুলমেলা, বইমেলা-সহ অন্যান্য অনুষ্ঠান পর্যাপ্ত পার্কিং থাকা জায়গায় সরানোর পরিকল্পনা রয়েছে। বিশ্ব বাংলা শিল্পী হাটকেও মেলা ও বড় অনুষ্ঠানের জন্য ব্যবহারের ভাবনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার পর নেওয়া হবে। দুর্গাপুজোকে এই নিয়মের বাইরে রাখার কথা জানিয়েছেন তিনি। (Siliguri Parking Lot)

ভলভো বাসের জন্য সাড়ে ৩ কোটি

শহরের ভিতর থেকে বড় ভলভো ও এসি বাস সরানোর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়ে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখে প্রকল্পের উদ্বোধন হবে। ফুলবাড়িতে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে টোল গেট-সহ একাধিক প্রকল্পের কথাও জানান মন্ত্রী।

Siliguri Parking Lot: দখলদারির বিরুদ্ধেও কড়া বার্তা

শংকর ঘোষের বার্তা, “নিয়ম মেনে চললে সরকার পাশে থাকবে। অবৈধ নির্মাণ বা রাস্তা দখল করে ব্যবসা করলে প্রথমে সতর্ক করা হবে, দ্বিতীয়বার কড়া ভাষায় জানানো হবে এবং তৃতীয়বার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর আবেদন, শহরকে সুন্দর রাখতে ব্যবসায়ী সমিতি-সহ সব স্তরের মানুষ সহযোগিতা করুন।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment