ভাইয়ের সই জাল করে কোম্পানির জয়েন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ। (Pawan Bhimsaria Arrest) দীর্ঘদিনের মামলায় অবশেষে কলকাতায় গ্রেফতার ব্যবসায়ী পবন ভীমসরিয়া। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।
২০২৩-এর লেনদেন ঘিরে অভিযোগ
(Pawan Bhimsaria Arrest) মামলাটি ২০২৩ সালের। অভিযোগকারী সঞ্জয় ভীমসরিয়া ‘এম/এস এসডিবি ডেভেলপারস প্রাইভেট লিমিটেড’-এর অন্যতম ডিরেক্টর। সংস্থার অন্য ডিরেক্টর পবন ভীমসরিয়া। এমজি রোডের ব্যাঙ্ক অব বরোদায় সংস্থার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। দুই ডিরেক্টরের যৌথ স্বাক্ষরেই অ্যাকাউন্ট পরিচালিত হত।
Pawan Bhimsaria Arrest: দেড় কোটি টাকার অননুমোদিত লেনদেন
সঞ্জয়ের অভিযোগ, ২১ নভেম্বর ২০২৩-এ ওই অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেনে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা সরানো হয়। তাঁর দাবি, তিনি কোনও চেক, ম্যান্ডেট বা ব্যাঙ্কিং নথিতে সই করেননি এবং কোনও অনুমোদনও দেননি। জুলাই থেকেই অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি অ্যাকাউন্টের কোনও নথিতে সই করেননি বলেও দাবি।
চন্দ্রশেখরনই থাকছেন Tata Sons-এর চেয়ারম্যান, ৫ বছরের মেয়াদে সিলমোহর বোর্ডের
চেকেই কি জাল সই?
বিষয়টি জানতে পেরে ব্যাঙ্কে তদন্ত ও অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করেন সঞ্জয়। পরে একটি চেক দেখানো হলে তাঁর অভিযোগ, সই জাল করে সেটি ব্যবহার করা হয়েছিল। ব্যাঙ্কের কয়েকজন আধিকারিকও পবনের সঙ্গে যোগসাজশে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। (Pawan Bhimsaria Arrest)
পুলিশের বিরুদ্ধেও অভিযোগ
সঞ্জয়ের দাবি, পবন বাড়ি ও অফিসে থাকা সত্ত্বেও দীর্ঘদিন তাঁকে ‘পলাতক’ দেখানো হয়েছিল। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও কলকাতার পুলিশ কমিশনারকে চিঠিও দেন তিনি। রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবের কারণেই পদক্ষেপে দেরি হয়েছে বলে অভিযোগ সঞ্জয়ের।










