রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাংবাদিকদের পাশে রাজ্য, পেনশন দ্বিগুণ ও ক্যাশলেস চিকিৎসার সুযোগ

Published on: September 1, 2026
---Advertisement---

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। মাসিক সামাজিক সুরক্ষা পেনশন দ্বিগুণ করে ৫ হাজার টাকা করা হল। ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন হার কার্যকর হচ্ছে। একইসঙ্গে সাংবাদিক ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্য কার্ড বিলিরও সূচনা হল। দেশের প্রায় ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে মিলবে এই স্বাস্থ্য পরিষেবা। (Journalists Pension)

মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিনিধিরা এবং প্রবীণ সাংবাদিকরা।

৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা

মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যরা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই পরিষেবা দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। তালিকায় রয়েছে দিল্লির AIMS, ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ বা CMC, মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতাল, চণ্ডীগড়ের PGIMER এবং হায়দরাবাদের ডক্টর রেড্ডিস হাসপাতাল। (Journalists Pension)

শুধু দেশের অন্যান্য রাজ্য নয়। পশ্চিমবঙ্গেও প্রায় ১,৯০০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি দেশের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালেও পরিষেবা মিলবে।

আয়ুষ্মান ভারত না পেলেও সুবিধা

যে সাংবাদিক বা তাঁদের পরিবারের সদস্যরা নির্দিষ্ট শর্ত বা বয়সের কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না, তাঁদের সরাসরি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে। এই পুরো প্রক্রিয়া দেখবেন তথ্য ও সংস্কৃতি সচিব ডঃ সৌমিত্র মোহন এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সুবিধা পেতে কোনও রাজনৈতিক নেতা বা মন্ত্রীর সুপারিশের প্রয়োজন হবে না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। (Journalists Pension)

বাড়ল পেনশনের আওতাও

এতদিন অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক সামাজিক সুরক্ষা ভাতা ছিল ২,৫০০ টাকা। এবার তা বেড়ে হল ৫,০০০ টাকা। বর্তমানে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত সাংবাদিক এই ভাতা পান। তবে নতুন ব্যবস্থায় আরও বেশি সাংবাদিককে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সংবাদ ডেস্কে কাজ করেছেন, কিন্তু প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ছিল না—এমন সাংবাদিকরাও নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে পেনশনের জন্য বিবেচিত হবেন।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বাজেট ঘোষণার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যের আগের প্রস্তাবের কথাও তুলে ধরেন তিনি। (Journalists Pension)

দুর্গাপুজোর অনুদানেও বদল

দুর্গাপুজোয় সাংবাদিকদের দেওয়া আর্থিক সহায়তার ক্ষেত্রেও বদল আনা হয়েছে। এতদিন কলকাতার সাংবাদিকরা ২,০০০ টাকা এবং জেলার সাংবাদিকরা ১,০০০ টাকা পেতেন। এবার যোগ্য সব আবেদনকারীই ৩,০০০ টাকা করে পাবেন। (Journalists Pension)

মুখ্যমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত আরও বেশি সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীকে সামাজিক সুরক্ষার আওতায় আনাই লক্ষ্য। যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ করা হবে। যোগ্য কেউ যাতে অপ্রয়োজনীয় কারণে সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকেও নজর থাকবে।

সাংবাদিকদের গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সরকারের গঠনমূলক সমালোচনা চালিয়ে যাওয়ার আবেদন জানান। পাশাপাশি জাতীয় স্বার্থ ও দেশের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। তাঁর বক্তব্য, সংবিধান মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে দেশকে দুর্বল করে এমন কথা বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন বক্তব্য এড়ানো উচিত।

আরও পড়ুন :- মলের রেস্তরাঁয় ভয়াবহ ছবি, পচা মাংস-মেয়াদ উত্তীর্ণ খাবার দেখে চক্ষু চড়কগাছ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment