২১ জুলাইয়ের সমাবেশের টানাপোড়েনের মাঝে এবার ‘তৃণমূল দখল’- এ মরিয়া ঋতব্রতরা। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা (Ritabrata Banerjee)। বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন, আরও ৯ জন বিধায়ক। সাক্ষাতের জন্য বেলা ১২ নাগাদ সময় দিয়েছিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সময় মতোই সেখানে পৌঁছে যান তাঁরা। বৈঠক শেষ নির্বাচন কমিশন থেকে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। দলটি পারিবারিক হয়ে গিয়েছিল। আসল তৃণমূল তো তাঁরাই।
এখানেই থেমে থাকেননি তিনি,চার্টার্ড বিমানে যাতায়াত করার জন্য নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট’ বলে কটাক্ষ করেন ঋতব্রত (Ritabrata Banerjee)। তিনি বলেন, “চার্টার্ড ব্যুরোক্র্যাটের কথায় দল চলবে না।”
গত ২২ জুন তাঁরা তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকেছিলেন। গত ২২ জুন নতুন কর্মসমিতি গঠন করে ঋতব্রতরা। সেই কর্মসমিতিতে ঠাঁই হয়নি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার প্রশ্ন দলের প্রতীক ও তহবিল কার হাতে যাবে? এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, “কোনও রকম বিতর্কের কোনও প্রশ্নই নেই। দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক আমাদের সঙ্গে। প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে। কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। আমরা প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনের কাছে জমা দিয়েছি। আশা রাখি, কমিশনের তরফ থেকে দ্রুত ডাক পাব।”
তিনি আরও বলেন, ‘‘প্রতীক দাবি করব কেন? দাবি করার কী আছে? দুই-তৃতীয়াংশ বিধায়ক আমাদের সঙ্গে। আমরাই তো তৃণমূল।’’
নতুন কর্মসমিতির বিষয়ে অবহিত করতে কমিশনের কাছে সময় চেয়েছিলেন বলে জানিয়েছিলেন ঋতব্রত। সেই নিয়ে বিরোধী দলনেতা বলেন, “আমরা যা যা জানাবার, নিয়ম মেনে জানিয়েছি। আসলে শিব ঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে, অনেকে মনে করছেন যে, মগের মুলুক চলছে। তাই যা খুশি বলা যায়, আমরা যা খুশি করিনি। দেশের যে আইনকানুন আছে, সাংবিধানিক প্রভিশন আছে, সবকিছু মেনে, যেভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয়, ২৩ তারিখে জানিয়েছিলাম।”
আরও পড়ুন: শৌচাগারে লুকিয়ে রাখা টাকা পরে পাচার হত ! রামমন্দিরে তহবিল তছরুপে চাঞ্চল্যকর তথ্য
তবে কি আগামীদিনে তৃণমূল হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূলের তহবিলের রাশ কার হাতে থাকবে? এই নিয়েই তপ্ত রাজনীতির ময়দান।









2 thoughts on “তৃণমূলের তহবিল থেকে দল চেয়ে নির্বাচন কমিশনে ঋতব্রত, চূড়ান্ত সিদ্ধান্ত কবে?”