নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গড়িয়ে গেল লরি। দু্র্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের আমতলা রোডে। স্থানীয় সূত্রে খকবর. প্রথমে লরিটি একটি দোকানে ধাক্কা মারে । তারপর সোজা পুকুরে চলে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দোকান মালিকের ছেলে সহ এক পথচারী। দুর্ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Baruipur)।
Baruipur : নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে
শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় এলাকায় অনেক লোকজন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। তারপর সেই দোকান সমেত গাড়িটি পুকুরে চলে যায়। দোকান মালিকের দাবি, ঘটনার সময় দোকানে ও তাঁর ছেলে ছিলেন। দুর্ঘটনায় তাঁর ছেলে আহত হয়েছেন। এছাড়াও দোকানের প্রায় চার লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়েছে বলে দোকানদারের।
দোকান মালিকের অভিযোগ, চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। না হলে এই রকম দুর্ঘটনা ঘটতেই পারে না। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন এবং তাঁর ছেলে ভিতরে থাকায় সে আহত হয়েছে। দোকানে রেশন কার্ড, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গাড়ি জলে পড়ে যায়। সেই সময় ঘটনাস্থলে আর কেউ থাকলে প্রাণহানিও হতে পারত বলে আশঙ্কা করছেন ।
কেন এমন ঘটল? এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা, নাকি গাড়িতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







