তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’। এবার এই স্বাস্থ্য শিবিরকে ঘিরেই নানা অভিযোগ সামনে আসছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার আড়ালে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চলত ছিনিমিনি খেলা। দুর্নীতি, নিম্নমানের ওষুধ ব্যবহারের পাশাপাশি আর্থিক অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও উঠছে এই স্বাস্থ্য শিবিরকে ঘিরে। ‘সেবাশ্রয়’ ক্যাম্পে গুরুতর অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বুধবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি (Abhishek Banerjee Sebaashray)।
বিজেপি নেতার অভিযোগ, ওই ক্যাম্পগুলিতে আল্ট্রাসাউন্ড, পোর্টেবল এক্স-রে-র মতো ডায়াগনস্টিক যন্ত্রপাতির ব্যবহারে বিধি ভাঙা হয়েছে। পাশাপাশি অনঅনুমোদিত চিকিৎসা ও অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগী দেখানো থেকে শুরু করে ভুয়ো প্রেসক্রিপশন ও কনসালটেশন রেকর্ডের মতো অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি (Abhishek Banerjee Sebaashray)।
এই অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-কেও পাঠিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, তদন্তের স্বার্থে আয়োজকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। সরকারি প্রকাশনা, প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেল স্লিপ, ছবি ও ভিডিয়ো গুলি সরেজমিনে খতিয়ে দেখা হোক।
বিজেপি নেতার বক্তব্য, প্রাথমিক তথ্য প্রমাণেই চিকিৎসা সংক্রান্ত আইন ও রোগী সুরক্ষার বিধি লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই দেরি না করে এ বিষয়ে তদন্ত শুরু করার আর্জি জানিয়েছেন তিনি।
কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, আমজনতার স্বস্তি!
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ‘সেবাশ্রয়’ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিকে জনস্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে সেই কর্মসূচিকেই ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় রাজনৈতিক চাপ বাড়ছে।










