---Advertisement---

কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, আমজনতার স্বস্তি!

July 1, 2026 1:34 PM
LPG Cylinder Price
---Advertisement---

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিশ্বব্যাপী তেলের দাম নিম্নমুখী। ভারতেও তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালী খুলতেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই আবহে বাণিজ্যিক এলপিজি (LPG) ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে হয়েছে ৩,০৮১.৫০ টাকা (LPG Cylinder Price)।

১ জুলাই থেকে নতুন দাম কার্যকর হল। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় উপকৃত হবেন হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রইল (LPG Cylinder Price)।

রাজ্যভিত্তিক বাণিজ্যিক গ্যাসের নতুন দামের তালিকা:

কলকাতা- ৩,০৮১.৫০
দিল্লি- ২,৯৩০.০০
মুম্বই- ২,৮৮৫.৫০
চেন্নাই- ৩,১০০.০০

ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকেই হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল, যার জেরে বিশ্ব বাজারে তেল ও লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে সঙ্কট দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলার জন্য গত ৬ মার্চের পরে কয়েক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্র। বর্ধিত খরচের বোঝা বইতে না পেরে বন্ধ হয়ে যায় অনেক ছোট রেস্তোরাঁ ও পাইস হোটেল। বাড়তি খরচ কমাতে খাবারের দাম বাড়িয়ে দেয় হোটেল ও রেস্তোরাঁগুলি।

পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আমদানি স্বাভাবিক হওয়ার ফলে বাণিজ্যিক এলপিজির সরবরাহের উপর থাকা সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এখন মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে যে সরবরাহের গতি ছিল, তা ফিরে এসেছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও এই মাসে গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা-ই রইল।

বিশেষজ্ঞদের মতে, গৃহস্থালির সিলিন্ডারের দামের পরিবর্তন নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির উপরই। পাশাপাশি কেন্দ্রের মূল্যনীতির দিকেও এর প্রভাব পড়বে। এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment