রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সোনারপুরে Government School- এ চুরি, ভাঙা একাধিক ঘরের তালা

Published on: January 13, 2026
---Advertisement---

সরকারি স্কুলে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত সোনাপুরে। সেখানকার লাঙলবেড়িয়ায় একটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে লাঙলবেড়িয়া সুরথ স্মৃতি বিদ্যালয়ে। রাতে দুষ্কৃতীরা স্কুলের মূল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে ও চুরি করে। (Government School)

স্কুল জানিয়েছে, ভিতরে ঢুকে দুষ্কৃতীরা অফিস রুম, স্টাফরুম এবং প্রধান শিক্ষকের ঘর-সহ একাধিক ঘরের তালা ভেঙে, আলমারি তছনছ করে। আলমারিতে রাখা প্রায় ১২ হাজার টাকা নগদ চুরি গিয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নথিও উধাও রয়েছে। (Government School)

স্কুলের মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও দুষ্কৃতীরা নজরদারি এড়াতে দু’টি হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায়। ফলে ফুটেজ খতিয়ে দেখতে সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে স্বস্তির বিষয়, কোনও অ্যাকাডেমিক কাগজপত্র চুরি বা নষ্ট হয়নি। (Government School)

সকালে স্কুলের কেয়ারটেকার তালা ভাঙা অবস্থায় দেখে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। পরে এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (Government School)

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার মাইতি বলেন— “রাতে নাইট গার্ড না থাকায় স্কুলে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘরের দরজা ভেঙে স্কুলে ঢোকে দুষ্কৃতিরা। স্কুলে সেইভাবে অর্থ না থাকলেও যা ছিল তা তারা নিয়ে চলে যায়, এবং দুর্ভাগ্যের বিষয় হলো, স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও যে চোর ছিল তাকে আমরা চিহ্নিত করতে পারছি না। তারা বুঝতে পারে যে ক্যামেরা আছে, ধরা পড়ে যাব তাই তারা ডিভিআর সঙ্গে করে নিয়ে চলে যায়। ফলে আমরা সেখান থেকে কিছুই উদ্ধার করতে পারিনি। স্কুলে নাইট গার্ডের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো। সরকারকে আমরা স্কুলের পক্ষ থেকে বলেছি যে নাইটগার্ডের ব্যবস্থা করতে।”(Government School)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment