---Advertisement---
lifezone nursing home

Sujit Bose Arrested: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

May 11, 2026 9:58 PM
Sujit Bose Arrested
---Advertisement---

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। দীর্ঘদিন ধরেই ইডির নজরদারিতে ছিলেন তিনি। বিধানসভা ভোটের আগে থেকেই একাধিকবার ইডির দফতরে তলব করা হয় তাঁকে। ভোটের কারণ দেখিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশেই ভোটের পর ইডি-র দফতরে যান সুজিত। এরপর সোমবার তাঁকে তলব করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুর বয়ানে অসংগতি থাকায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

তবে এই প্রথম নয় পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৪-এর জানুয়ারি এবং ২০২৫-এর অক্টোবরে সুজিত বসুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। পাশাপাশি মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েক জনের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। এরপর ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেও একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলক করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। তবে তখন ভোটের কাজে ব্যস্ত থাকায় আদালতে সে কথা জানিয়েছিলেন সুজিত বসু। আদালতের নির্দেশেই ১ মে ভোটের কাজ সম্পন্ন হওয়ার পর ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। (Sujit Bose Arrested)

আর আজ ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় সুজিত বসুকে। আইডির হাতে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেগুলি তাঁর সামনে পেশ করা হলে কোন যুক্তিসম্মত উত্তর তিনি দিতে পারেননি। আর সেই কারণেই শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো তাঁকে।

Kunal Ghosh Post: নয়না বন্দ্যোপাধ্যায়ের নামই নেই! কুণাল ঘোষের পোস্ট ঘিরে ফের তৃণমূলের অন্দরকলহ

উল্লেখ্য, এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছিলেন। এই ঘটনা সূত্র ধরেই পরবর্তীতে সিবিআই এর তদন্তে একাধিক পুরসভার নিয়োগ দুর্নীতির ঘটনা উঠে আসে। ওই দুর্নীতিতে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ ওঠে বেশ কিছু তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সেই সময়ই উঠে আসে সুজিত বসুর নামও। এই ঘটনার তদন্তে নেমেই ইডি সুজিত বসুকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে। তবে তাঁর বয়ানে একাধিক অসংগতি এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করলো ইডি। (Sujit Bose Arrested)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Sujit Bose Arrested: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু”

Leave a Comment