---Advertisement---
lifezone nursing home

Land Purchase Scam: বাইপাস তৈরির আগেই জমি কিনে কোটিপতি ৫০ আধিকারিক, মধ্যপ্রদেশে দুর্নীতির নজিরবিহীন ছবি

May 12, 2026 11:18 AM
Land Purchase Scam
---Advertisement---

‘দুরাত্মার ছলের অভাব হয় না’- প্রবাদটি শুনে থাকলেও তার হাতে নাতে প্রমাণ মিলল এই ঘটনায়। মধ্যপ্রদেশে এক কৃষিজমি কেনাবেচা ঘিরে শুরু হয়েছে বড়সড় বিতর্ক। অভিযোগ, ভোপালের কোলার এলাকায় প্রায় ৫০ জন IAS ও IPS অফিসার একসঙ্গে একটি কৃষিজমি কিনেছিলেন। তবে তার কিছুদিনের মধ্যেই সেই এলাকার উপর দিয়ে ৩২০০ কোটি টাকার একটি বাইপাস প্রকল্প অনুমোদন করা হয়। এরপরই হু হু করে বেড়ে যায় জমির দাম। ১৬ মাসের ব্যবধানেই কার্যত কোটিপতি হয়ে যান ওই অফিসাররা। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

সম্প্রতি ‘দৈনিক ভাস্কর’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ভোপালে ‘ইমমুভেবল প্রপার্টি রিটার্নস’ বা IPR যাচাই করতে গিয়েই জমি কেনাবেচার এই গলদ সামনে এসেছে। ওই রিপোর্ট অনুযায়ী, ভোপালের কোলার এলাকার গুরুদী ঘাট গ্রামের কাছে ২০২২ সালে একটি ২.০২৩ হেক্টর জমি কেনা হয়। একই দিনে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ জন IAS ও IPS অফিসার ওই কৃষিজমি কিনেছিলেন। তাঁদের মধ্যে মধ্যপ্রদেশ ছাড়াও দিল্লি, তেলঙ্গানা এবং হরিয়ানার আধিকারিকরাও ছিলেন। স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে, এটি কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনেও আছে কোনও বড়সড় দুর্নীতির ছক? (Land Purchase Scam)

সন্দেহ আরও গভীর হয় যখন দেখা যায়, ওই জমি কেনার মাত্র ১৬ মাসের মধ্যেই মধ্যপ্রদেশ ক্যাবিনেট কর্তৃক ওই এলাকার উপর দিয়ে ৩২০০ কোটি টাকার ‘ওয়েস্টার্ন বাইপাস’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্প অনুমোদনের পরই হু হু করে বাড়তে থাকে এলাকার জমির বাজারদর। আশ্চর্যের বিষয় ওই IAS ও IPS অফিসাররা যে জমিটি কৃষিজমি হিসেবে কিনেছিলেন, হঠাৎ এই প্রকল্প অনুমোদন হওয়ার পরই রাতারাতি খাতায়-কলমে সেই জমিটি কৃষি জমি থেকে আবাসন জমিতে পরিণত হয়। ব্যস, তার পরে জমির দাম লাফিয়ে বাড়তে থাকে।

Sujit Bose Arrested: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

রিপোর্টে অনুযায়ী, প্রথমে যে জমি কেনা হয়েছিলমাত্র সাড়ে ৫ কোটি টাকায় ১৬ মাস পরে সেই জমির মূল্য প্রায় ১১ গুণ বেড়ে ৬০ কোটির কাছাকাছি পৌঁছে যায়। অর্থাৎ কয়েক কোটি টাকার বিনিয়োগ করে মাত্র দুবছরের মধ্যেই কয়েক গুণ লাভ। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘিরেই জল্পনা শুরু হয়। পুরো ঘটনায় সামনে আসতেই তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে কি বাইপাস প্রকল্পের কথা আগে থেকেই কিছু আধিকারিকের জানা ছিল, আর তার জন্যই তড়িঘড়ি সবাই মিলে ওই একই জমিতে বিনিয়োগ? উত্তরটা যদিও আর মুখে বলে দিতে হয় না। (Land Purchase Scam)

যদিও এই ঘটনায় এখনও সরকারিভাবে কোনও দুর্নীতির মামলা দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর, সব জায়গাতেই শুরু হয়েছে জোর চর্চা। সরকারি পদের ক্ষমতার আড়ালে এমন দুর্নীতির ছবি নতুন নয়, তবে ঘটনার অভিনবত্ব সত্যিই অতীতের অনেক দুর্নীতির ঘটনাকেই ছাপিয়ে যায়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment