---Advertisement---

রাজ্য বাজেটকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সাধুবাদ জানাল শিক্ষক সংগঠন ABRSM

June 22, 2026 5:54 PM
west bengal budget 2026
---Advertisement---

এ যেন ‘বদলের বাজেট’ (west bengal budget 2026)। রাজ্যের উপর বর্তমানে প্রায় ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। সেই পরিস্থিতিতেই উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখে বাজেট পেশ করল শুভেন্দুর সরকার। আর সরকারের এই জনকল্যণমূলক বাজেকেই স্বাগত জানাল ভারতের সর্ববৃহৎ জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’ (ABRSM)। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এই বাজেট রাজ্যের শিক্ষাক্ষেত্র ও শিক্ষক সমাজের জন্য এক নতুন দিগন্ত। বাজেটে এক লক্ষ সরকারি শূন্যপদ পূরণের ঘোষণাসহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের মহার্ঘ ভাতা (DA) ২০ শতাংশ বৃদ্ধি এবং প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের এই সিদ্ধান্তকে তাঁরা অত্যন্ত ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে।

WhatsApp Image 2026 06 22 at 5.14.09 PM 1

বাজেট ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী বাপি প্রামাণিক বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই নতুন জাতীয়তাবাদী সরকারের ওপর শিক্ষক ও শিক্ষাকর্মী সমাজের যে গভীর ভরসা ছিল, এই বাজেট তারই প্রতিফলন। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের দীর্ঘদিনের মূল দাবিগুলোকে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন এবং তা বাজেটে বাস্তবায়িত করার সুনিশ্চিত পদক্ষেপ নিয়েছেন।”

তিনি আরও বলেন, রাজ্যে ৫০,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত স্কুলস্তরের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করবে। প্যারা টিচারদের (পার্শ্বশিক্ষক) মাসিক সাম্মানিক এক ধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা এক অনন্য দৃষ্টান্ত। এছাড়াও সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় (west bengal budget 2026)।

ABRSM-এর সাধারণ সম্পাদক বাপি প্রামানিক আরও জানান যে, রাজ্যের বিদ্যালয়গুলোতে দীর্ঘ প্রতীক্ষিত ‘জাতীয় শিক্ষানীতি’ (NEP) সফলভাবে বাস্তবায়নের জন্য বর্তমান সরকার যে ইতিবাচক চিন্তাভাবনা করছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, “যেহেতু সরকার আমাদের সামগ্রিক কল্যাণের কথা ভাবছেন, তাই আমাদেরও নৈতিক দায়িত্ব সরকারের প্রত্যেকটি নীতি নির্ধারণের ক্ষেত্রে সদর্থকভাবে অংশগ্রহণ করা। রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোতে জাতীয় শিক্ষানীতিকে সফলভাবে ইমপ্লিমেন্ট করার কাজে আমাদের সকল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সরকারকে সর্বাত্মক ও নিঃস্বার্থ সহযোগিতা প্রদান করবেন।”

আরও পড়ুন: কর্মীদের ২০ শতাংশ DA বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে মিটল ফারাক? নাকি পিছনেই রইলো রাজ্য!


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment