---Advertisement---
lifezone nursing home

বারুইপুরের মন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও সোনার মুকুট সহ একাধিক অলঙ্কার

June 19, 2026 3:22 PM
---Advertisement---

গভীর রাতে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর মলয় চণ্ডীপুর এলাকার পঞ্চানন্দ মন্দিরে। মন্দিরের সেবাইত ও স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে তালা ভেঙে মন্দিরে ঢুকে দেবতার অলঙ্কার, মূল্যবান সামগ্রী ও প্রণামীর টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। (Baruipur Temple Theft)

মন্দিরের সেবাইত প্রশান্ত মণ্ডলের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ নিয়মমাফিক মন্দির বন্ধ করা হয়। শুক্রবার ভোর প্রায় সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনি মন্দির খুলতে এসে অস্বাভাবিক কিছু দেখতে পান। প্রথমেই তাঁর নজরে আসে মন্দিরের দরজার অবস্থা এবং দেবমূর্তির সাজসজ্জা এলোমেলো হয়ে রয়েছে। পরে দেখা যায়, মন্দিরের পাশের গ্রিল গেটের তালা ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। (Baruipur Temple Theft)

মন্দির কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে জানতে পারেন, পঞ্চানন্দ ঠাকুরের মাথায় থাকা একটি সোনার মুকুট এবং দুটি রুপোর মুকুট উধাও। এছাড়াও রুপোর হার, রুপোর পৈতে, রুপোর অলঙ্কার, হাতের পদ, পিতল ও কাঁসার একাধিক বাসনপত্র এবং বড় আকারের একটি প্রণামী বাক্স চুরি হয়েছে। প্রণামী বাক্সে আনুমানিক প্রায় ১০ হাজার টাকা ছিল বলেও দাবি। (Baruipur Temple Theft)

মন্দির কমিটির কোষাধ্যক্ষ কুন্তল মণ্ডল জানান, সোনার মুকুটটির ওজন আনুমানিক ১০ থেকে ২০ গ্রামের মধ্যে হতে পারে। এছাড়াও একাধিক ভারী রুপোর সামগ্রী মন্দিরে রাখা ছিল। সেবাইতের দাবি, প্রায় ১২টি কাঁসার থালা, গ্লাস-সহ অন্যান্য উপকরণও নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে পরিকল্পিতভাবে এই চুরি সংগঠিত হল এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের আশা, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। (Baruipur Temple Theft)

আরও পড়ুন :- হাড়হিম করা ঘটনা হাওড়া সাঁকরাইলে, কোনও রকমে প্রাণরক্ষা স্বর্ণ ব্যবসায়ীর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment