রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিলিগুড়ির পুরসভা হাতছাড়া তৃণমূলের, মেয়র পদ থেকে পদত্যাগ গৌতম দেবের

Gautam Deb has resigned
---Advertisement---

শিলিগুড়ি পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব (Gautam Deb has resigned)। কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন গৌতম। মেয়র পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি-নিরাপত্তারক্ষী। গতকালই গৌতম দেবকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিয়োগ করেছে দল। তারই মধ্যে আচমকা মেয়র পদে তাঁর ইস্তফার কারণ নিয়ে জল্পনা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাজ না করতে পারার কারণেই পদত্যাগ বলে সূত্র মারফত জানা গিয়েছে।

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পান গৌতম দেব(Gautam Deb has resigned)। ২০১৬ সালে জেতার পর তাঁকে পর্যটনমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে হেরে যান তিনি। কিন্তু ২০২২ সালের শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তৃণমূল বিপুলভাবে জয়ী হলে মেয়র পদে বসেন গৌতম দেব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গৌতমের নিজের শহর শিলিগুড়ি আসন থেকে তাঁকে প্রার্থী করে দল। যদিও এবারও তাঁকে হারতে হয়।

মঙ্গলবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং (সমতল) জেলা কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। নতুন জেলা সভাপতি হয়েছেন কুন্তল রায়, যিনি একজন প্রাক্তন যুবনেতা এবং শিলিগুড়ি পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment