---Advertisement---
lifezone nursing home

Hooghly: যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ, হুগলিতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

February 10, 2026 12:39 PM
---Advertisement---

প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ হুগলির চন্ডীতলায়। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েতের সদস্যেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চন্ডীতলা থানার এলাকার খানপুরে। (Hooghly)

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই তরুণীর উপরে যৌন নির্যাতন চলানোর অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যার জেরে ওই তরুনী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই শুরু হয় ব্যাপক শোরগোল। বিষয়টি সমাধান করার চেষ্টায় আলোচানায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। রবিবার রাতে এর জন্য সালিশি সভাও ডাকা হয়। সমাধান না মেলায় সালিশি সভা চলাকলীন মারধর করা হয় ওই পঞ্চায়েত সদস্যকে। (Hooghly)

মারধরের খবর পেয়ে চন্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে যায়। পুলিশ গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করেন ক্ষিপ্ত জনতা। পরে পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চন্ডীতলা থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার থানায় অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় পঞ্চায়েত সদস্যকে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। (Hooghly)

প্রধানের কাছে অভিযুক্তের সদস্য পদ খারিজেরও আবেদন করা হয়।এ বিষয়ে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্যাতিতার পরিবারও দীর্ঘদিন ধরে তাদের দলের কর্মী। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন বিষয়ক অভিযোগ উঠলে, তিনি নির্যাতিতার পরিবারকে পুলিশের কাছে যেতে বলেন। এই বিষয়ে দল জিরো টলারেন্স নীতিতে চলে। আইন আইনের পথেই চলবে। পঞ্চায়েত সদস্যের কোনও দায়িত্ব নেবে না দল। (Hooghly)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment