রাত তখন বেশ গভীর। দিনের কাজ সেরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন সনৎ দত্ত। হয়তো ভেবেছিলেন, বাড়ি পৌঁছলেই একটু শান্তি। কিন্তু সেই পথই হঠাৎ দুঃস্বপ্ন হয়ে উঠল।
উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় এখন আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, রাস্তায় কয়েকজন দুষ্কৃতী সনৎ দত্তকে ঘিরে ধরে। প্রথমে কথা, তারপর হুমকি—তাঁর মেয়ে ও পরিবার যেন কোনওভাবেই বিজেপির হয়ে প্রচার, মিছিল বা রাজনৈতিক কার্যকলাপে অংশ না নেয়।
একজন বাবার মতোই তিনি সেই কথা মেনে নেননি। প্রতিবাদ করেছিলেন। আর সেই প্রতিবাদের শাস্তিই নেমে আসে তাঁর উপর। অভিযোগ, এরপরই শুরু হয় মারধর। রাতের নির্জনতায় তাঁর চিৎকারে কেঁপে ওঠে এলাকা। ছুটে আসেন স্থানীয় মানুষজন। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সনৎ দত্তকে দ্রুত বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা।(TMC vs BJP)
পরিবারের চোখে এখনও আতঙ্ক, আর প্রশ্ন—রাজনীতির জন্য কি একজন সাধারণ মানুষকে এভাবে মার খেতে হবে?
খবর পেয়ে হাসপাতালে যান বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “আমাদের কর্মী-সমর্থকদের উপর মারধর, ছিনতাই, টাকা লুট করে একাধিক ঘটনা ঘটেছে। শুধুমাত্র বয়স্ক ভদ্রলোকের মেয়ে বিজেপি করে বলেই আজ এই বৃদ্ধকে মার খেতে হল তৃণমূলের গুন্ডাবাহিনীর হাতে। আর এই ঘটনা প্রতিনিয়ত করছে আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে। আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি। আশা করব তারা সঠিক বিচার করে উপযুক্ত শাস্তি দেবে।”(TMC vs BJP)
অন্যদিকে, তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র এই অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, “আমি ঘটনাটা জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম, কিন্তু আমাদের মধ্যে এমন কোনও কর্মী সমর্থক নেই যারা এইরকম ধরনের নোংরা কাজ করবে। ওরা থানায় এবং ইলেকশন কমিশনে অভিযোগ করুক, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখুক যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হোক।”(TMC vs BJP)
এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক মতভেদ কি মানুষের নিরাপত্তার থেকেও বড় হয়ে উঠছে?
Mamata Banerjee: ‘ভয় দেখিয়ে লাভ নেই, বাংলার মানুষ জবাব দেবে’, আইপ্যাক কাণ্ডে বিজেপিকে নিশানা মমতার: TMC vs BJP: মেয়ে BJP করার ‘অপরাধ’! বাবাকে ধরে বেধড়ক মার, বসিরহাটে চাঞ্চল্য









1 thought on “TMC vs BJP: মেয়ে BJP করার ‘অপরাধ’! বাবাকে ধরে বেধড়ক মার, বসিরহাটে চাঞ্চল্য”