---Advertisement---

Weather 30 January 2026: ফেব্রুয়ারিতেই গরম? বাক্স গুটিয়ে বিদায়ের জন্য তৈরি শীত

January 30, 2026 11:02 AM
weather 30 january 2026
---Advertisement---

শীত চলে যাওয়ার অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, কিন্তু রাজ্যবাসী চাইছে আরও কিছুক্ষণ থাকুক শীত। তার পরেই তো শুরু হবে সেই ভয়ঙ্কর গরম। তবে রাজ্যবাসী যেটাই চাক না কেন, শীত কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মাঘেই উধাও শীতের কামড়।

দেশে নতুন করে আরও এক পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান করছে। দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর কর্নাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা। উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে পরিচিত শীতের কামড় মাঘ মাসেই কার্যত উধাও। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ; বেলা বাড়লে শীত উধাও হবে। স্বাভাবিক বা তার ওপরে দিন ও রাতের তাপমাত্রা। সকাল এবং রাতে শীতের আমেজ।

দক্ষিণবঙ্গ: কুয়াশার সম্ভাবনা কম থাকবে আগামী কয়েক দিন। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।

শীতের আমেজ ক্রমশ কমছে। সামান্য ওঠানামা করছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গ: সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী পাঁচ দিন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কাল ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। শনিবার সকাল পর্যন্ত সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।

দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও।

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে আজ ঘন কুয়াশা সতর্কবার্তা। আগামীকালও ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমতে শুরু করবে।

কলকাতা: ফের সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো। বৃহস্পতিবার ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। অর্থাৎ, রাত ও দিনের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আজ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার হলেও ভোরে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment