---Advertisement---

Weather Report Today: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

January 21, 2026 10:37 AM
weather report today
---Advertisement---

শীত যে বিদায় নেওয়ার মেজাজে রয়েছে তা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসেই রয়েছে। উত্তরবঙ্গে শীতের ছবিতে পরিবর্তন আপাতত নেই। সেখানে কুয়াশার দাপট এবং ঠান্ডার কামড় আপাতত অব্যাহত থাকবে (Weather Report Today)।

বাংলা ক্যালেণ্ডারে মাঘ মাস। দুদিন পরেই সরস্বতী পুজো। মাঘ পঞ্চমীতে আবহাওয়ায় ঠান্ডার জোরালো উপস্থিতি সম্ভবত দক্ষিণবঙ্গে থাকছে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ কয়েকদিন আগেও যে কনকনে শীত দক্ষিণবঙ্গের আবহে মালুম হচ্ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। পাঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির আজ বুধবার। ফলস্বরূপ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। দিনের বেলায় কার্যত উধাও হবে শীত। বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আপাতত উর্ধ্বমুখী পারদ।

তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে বলে পূর্বাভাস।কুয়াশার দাপটের সঙ্গে ওপরের পাঁচটি জেলায় কনকনে ঠান্ডাজ্ঞ জানান দিচ্ছে সে বিদায় নেওয়ার মোডে উত্তরবঙ্গের ক্ষেত্রে নেই। পুরো শীতকালটাই এবার শুষ্ক। একদিনের জন্য বৃষ্টি হয়নি। যা গত কয়েক বছরে হয়নি। আবহাত্তয়াবিদরা বলছেন, রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি। শুষ্ক আবহাওয়ার কারনেই উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস অবাধে ঢুকতে পারাতেই শীত এবার বঙ্গের আবহে শীতের ধারাবাহিক দাপট।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে শীতলতম স্থান ছিল কল্যাণী এবং উলুবেড়িয়া। সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান ছিল মাঝিয়ান। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয়বার তুষারপাত হবে দার্জিলিংয়ে।
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ।

আজ দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment