---Advertisement---

Weather Update: বিদায়ের পথে শীত? তেমন ইঙ্গিত কি মিলছে? কী বলছে হাওয়া অফিস?

January 18, 2026 10:20 AM
weather update
---Advertisement---

দিন কয়েক ধরে পারদ পতনের তেমন খবর নেই। রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও পারদ ঊর্ধ্বমুখী। শীত কমছে সমানে (Weather Update)। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে রাজ্যের সব জেলাতেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত বঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এর পরের তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে। বিশেষ হেরফের হবে না। আপাতত রাজ্যের কোথাও জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, এ বছরও বাংলা থেকে শীতের প্রভাব দ্রুত কমে যাবে। আর বছরও অন্য বছরের তুলনায় গরম আসবে জলদি। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সর্বত্র থাকবে কুয়াশার দাপট।

দেশের প্রথম Vande Bharat Sleeper Train, মালদহ থেকে সূচনা করলেন প্রধানমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়ছে রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে উর্ধমুখী তাপমাত্রার পূর্বাভাস গোটা বঙ্গে।

অন্যদিকে উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ঘন কুয়াশার সম্ভাবনা। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। সোমবার থেকে থেকে বুধবারের মধ্যে উত্তরেও তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ ৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment