রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণাবর্তের জের, দক্ষিণে একাধিক জেলায় ভারী বৃ্ষ্টি, উত্তরে জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি

---Advertisement---

বেশ কয়েকদিন ধরেই রাজ্যে ঝড়বৃষ্টি টানা ব্যাটিং করছে। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কখনও আবার টিপটিপ করে। (Weather Update) আর এমন পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গে আবার বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ, সোমবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

(Weather Update) এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জেলাগুলিতে বৃষ্টি সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় ঝড়ের গতিবেগ ছুঁয়ে ফেলতে পারে ৪০ থেকে ৫০ কিমি।

Weather Update: দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে দুর্যোগ?

এই বিষয়টাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, মঙ্গলবারের পর থেকেই বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু তারপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মোটামুটি সব জেলাতেই।আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিকই। কিন্তু তার জেরে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বরং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।

Weather Update: অন্যদিকে উত্তরবঙ্গে কী হবে?

রাজ্যের উত্তরভাগের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আর সেই ট্রেন্ড এখনও থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোম থেকে আগামী শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাই এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো নীচের দিকের জেলাগুলিতেও। তবে এই সব জেলায় কোনও সতর্কতা জারি নেই।

শক্তিনগর জেলা হাসপাতালে আচমকা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পরিদর্শন, দালাল চক্র নিয়ে কড়া বার্তা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment