---Advertisement---

বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বৃষ্টি ও একাধিক জেলায় লাল সতর্কতা

June 28, 2026 10:36 AM
Weather Update
---Advertisement---

পরপর কয়েকদিন বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছিল। অসহ্য গরমের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছিল শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কিন্তু শনিবারের গরমে স্বস্তি উধাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, শনির পুনরাবৃত্তিই দেখা যেতে পারে রবিবারেও। অর্থাৎ এদিনও দিনের বেলায় কড়া রোদ ও ব্যাপক গরমে নাজেহাল হতে হবে আমজনতাকে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলির দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD। (Weather Update)

আফগানিস্তানের ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারত

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দু-এক জায়গায় অতি প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও, দার্জিলিং এবং কালিম্পং জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এক্ষেত্রেও জারি রয়েছে লাল সতর্কতা। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment