দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বুধবার খুব একটা বৃষ্টি হয়নি। যার ফলে একটা ভ্যাপসা গরম রয়েছে। আর তেমনটা এখন থাকবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে কিছু কিছু জেলায় আজ বৃহস্পতিবার ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হতে পারে। তবে বেশি দুর্যোগ সইতে হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। এই সব জেলায় ঝড়ের সঙ্গী হতে পারে বৃষ্টি। যার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে, ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমে যেতে পারে। এই সময় হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update)
ফের আবহাওয়ার মতিগতি বদলে যাবে ৪ অগাস্ট। ওই দিন থেকে আবার ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে বেশ ভাল পরিমাণ বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র, জারি সতর্কতা; টানা বৃষ্টিতে প্লাবিত পটাশপুর
আজ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ এবং ৩১ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। বিশেষত, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভাল পরিমাণে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। যার জন্য এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Weather Update)












A formidable share, I simply given this onto a colleague who was doing a little bit evaluation on this. And he actually bought me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! However yeah Thnkx for spending the time to debate this, I feel strongly about it and love studying extra on this topic. If possible, as you change into experience, would you thoughts updating your blog with more details? It’s extremely helpful for me. Massive thumb up for this weblog submit!