---Advertisement---

Weather: বেলা গড়াতে না গড়াতেই গরম বাড়ছে, বঙ্গ থেকে কি শীতের বিদায়? কী বলছে হাওয়া অফিস?

January 31, 2026 9:45 AM
---Advertisement---

শীতের আমেজ যে কমছে, তা আর নতুন নয়। জানুয়ারির শেষ সপ্তাহে শীতের কার্যত বাংলা ত্যাগের পথে। মাঘ মাসে শীতের এভাবে বিদায়ের ইঙ্গিতে মুষড়ে পড়তে পারেন শীত বিলাসীরা। একই সঙ্গে ফের দুঃসহ গরমের আতঙ্কও মাঘেই বঙ্গ মানসে উঁকিঝুঁকি মারতে শুরু করেছে। হয়তো চৈত্র মাসেই গরম ডালপালা মেলতে শুরু করবে। আপাতত শীত তলানিতে কার্যত চলে গেলেও কুয়াশার দাপট থাকছেই। (Weather)

আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও ৫ জেলায় পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। (Weather)

সরস্বতী পূজোর আগে থেকেই শেষ রাতে কিংবা ভোরের দিকে হালকা শীত অনুভূত হচ্ছিল। এখন বেলা গড়াতে না গড়াতেই গরম বাড়ছে। গতকাল শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫-১৬ ডিগ্রির ঘরে। (Weather)

উত্তরবঙ্গেও বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে। শুধুমাত্র দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান করছে।দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা। উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও পরিচিত শীতের কামড় কার্যত উধাত্ত। (Weather)

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৬ ডিগ্রি পেরিয়ে ১৭ ডিগ্রির সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদের তাপ যথেষ্ট। ভোরে শীতের অনুভূতি হালকা থাকলেও দিনের বাকি সময় তা আর নেই।
উত্তরবঙ্গেও বদলের ছবি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। (Weather)

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।শুক্রবার ১৭ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৩ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৭৯ শতাংশ সর্বনিম্ন ৪৭শতাংশ। আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment