রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কিছুটা হলেও স্বস্তির বার্তা বঙ্গে, আজও বৃষ্টির পূর্বাভাস, তবে ভ্যাপসা গরম থেকে কি রেহাই মিলবে?

Weather Update
---Advertisement---

রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি চক্রাবর্ত সক্রিয় রয়েছে। তার প্রভাবেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। (Weather Update) পশ্চিমবঙ্গেও তার প্রভাব রয়েছে বলে জানানো হয়েছে। যার জেরে কিছুটা স্বস্তি মিলেছে দুই বঙ্গের মানুষদের।

(Weather Update) হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে।

অন্যদিকে (Weather Update) উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

৩২ বছরের পুরনো অগ্নিকাণ্ডের স্মৃতি উসকে নিউ কেন্দায় ধোঁয়া, আতঙ্ক ছড়াল এলাকায়; পুনর্বাসনের দাবি বাসিন্দাদের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment