---Advertisement---
lifezone nursing home

West Bengal Election 2026: কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী, রক্তাক্ত বীরভূম, বেলা বাড়তেই রাজ্যে হিংসার ছবি

April 23, 2026 1:24 PM
West Bengal Election 2026
---Advertisement---

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। সকাল ৭টা থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন। সকালের দিকে পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার ছবি ধরা পড়ছে। নওদার পর এবার উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একই ছবি বীরভূমেও। (West Bengal Election 2026)

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থীর অভিযোগ, তিনি সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন এবং অনেক বুথেই বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদ করেন শুভেন্দু সরকার। আর তার পরেই কয়েকজন যুবক আচমকা পুলিশের সামনেই কিল, চড়, লাথি মারেন প্রার্থীকে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময়কার ছবিতে স্পষ্ট দেখা যায়, শুভেন্দু সরকারের সঙ্গে বচসায় জড়ান কয়েকজন যুবক। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। বিজেপি প্রার্থীর গায়ে হাত তোলেন কয়েকজন যুবক। দুষ্কৃতীদের হাত থেকে বিজেপি প্রার্থীকে বাঁচাতে তাঁকে নিয়ে এলাকা ছাড়েন এক পুলিশকর্মী। ভাঙচুর চালানো হয়েছে শুভেন্দু সরকারের গাড়িতেও। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে সিইও দফতর।

অন্যদিকে, অশান্তির ছবি বীরভূমেও। মুরারাই এবং লাভপুরে আক্রান্ত হলেন প্রার্থীরা। অভিযোগের তির শাসকদলের দিকে। মুরারইয়ে ২ কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে রণক্ষেত্রের ছবি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। (West Bengal Election 2026)

West Bengal Election 2026 Phase 1: কেন্দ্রীয় বাহিনীর সামনে ইট বৃষ্টি, হুমায়ুন কবীরের কনভয়ে হামলা, রণক্ষেত্রে নওদা


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Election 2026: কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী, রক্তাক্ত বীরভূম, বেলা বাড়তেই রাজ্যে হিংসার ছবি”

Leave a Comment