---Advertisement---

কর্মীদের ২০ শতাংশ DA বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে মিটল ফারাক? নাকি পিছনেই রইলো রাজ্য!

June 22, 2026 3:14 PM
DA Hike
---Advertisement---

রাজ্যে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। বাজেটে DA -এর ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। বর্তমানে সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ, ডিএ-র পরিমাণ বেড়ে হল ৩৮ শতাংশ। সোমবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানালেন ১ অক্টোবর থেকেই নতুন হারে মিলবে মহার্ঘ ভাতা (DA Hike)।

শুধু সরকারি চাকুরিজীবীরা নয়, পেনশন প্রাপকরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। ডিয়ারনেস রিলিফ ও মহার্ঘ ভাতা, দুটিই ১ অক্টোবর থেকে কার্যকর হবে (DA Hike)।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “আমরা ঘোষণা করছি যে বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ DA দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে ৩৮ শতাংশ। পেনশন প্রাপকরা অতিরিক্ত DA পাবেন। এই বর্ধিত DA ১ অক্টোবর থেকে কার্যকর হবে।”

প্রথম থেকেই কেন্দ্রীয় হারে DA-র দাবি করে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই আন্দোলনের আঁচ আরও বেড়েছিল। সরকার গঠনের আগে বিজেপির তরফে সরকারি কর্মীদের বকেয়া DA দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া দিয়েছিল। যেমন কথা তেমন কাজ। সোমবার রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে DA-বৃদ্ধির ঘোষণা করা হলো।

এখন প্রশ্ন DA ২০ শতাংশ বৃদ্ধি হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক কি মিটেছে? কেন্দ্রের কর্মীরা ৬০ শতাংশ DA পান। এর আগে কেন্দ্রের ডিএ-র পরিমাণ ছিল ৫৮ শতাংশ। সম্প্রতি দুই শতাংশ বাড়ানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৬০ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে কেন্দ্রের ফারাক এখনও ২২ শতাংশ।

অন্যদিকে, এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে নারীশক্তি, শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ স্তরের উন্নয়নকে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের অক্লান্ত এই পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে তাঁদের মাসিক বেতন এক ধাক্কায় ৫ হাজার টাকা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। পিছিয়ে নেই গর্ভবতী মায়েরাও তাঁদের জন্য এককালীন ২১ হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখে মোট ৬টি পুষ্টি কিট (Nutrition Kits) দেওয়ার কথা বলা হয়েছে।

রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের জন্য ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই স্কিমের জন্য ৩৬,০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সোমবার রাজ্য বাজেটে একথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now