---Advertisement---
lifezone nursing home

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মহিলাদের ফ্রি বাস যাত্রা—একগুচ্ছ ঘোষণা রাজ্য সরকারের

May 18, 2026 3:35 PM
---Advertisement---

কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও। শুধুমাত্র লোকাল সরকারি বাস-ই নয় দূরপাল্লার সাধারণ এবং এসি বাসেও সম্পূর্ণ বিনামূল্যের সফর করতে পারবেন মহিলা যাত্রীরা। (Annapurna Bhandar)

সোমবার নবান্নের রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকারি সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হবেন। তাঁর কথায়, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।” মন্ত্রী জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা। (Annapurna Bhandar)

একই সঙ্গে এদিন, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। অগ্নিমিত্রা বলেন, “নতুন করে এনকোয়ারি হবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এদিনের মন্ত্রিসভার বৈঠকে সরকারি বাসের সংখ্যা এখনই বৃদ্ধি না করার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই আমরা ব্যবহার করব। জুন মাসে আমরা বাজেট পেশ করব। মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু নতুন বৈদ্যুতিক বাস নেব আমরা।” (Annapurna Bhandar)

এদিনের বৈঠকে ধর্মীয় শ্রেণি বিন্যাসের ভিত্তিতে সমস্ত প্রকল্প পরের মাস থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

“ভারতের নাগরিক না হলে সব সরকারি সুবিধা বন্ধ,” হুঁশিয়ারি খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়ার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now