রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হকার উচ্ছেদ নিয়ে এবার এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, কী সেই সিদ্ধান্ত?

Agnimitra Paul
---Advertisement---

হকার উচ্ছেদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য প্রশাসন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি যেটা জানালেন, সেটা হকারদের কাছে একদিকে যেমন স্বস্তির বার্তা অন্যদিকে চিন্তায়ও রাখবে তাঁদের (Agnimitra Paul)।

Agnimitra Paul: হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রীর

পুর ও নগরোয়ন্নয়ন অগ্নিমিত্রা জানালেন, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনও হকার উচ্ছেদ করা হচ্ছে না। তিনি বলেন, ‘দুর্গাপুজো পর্যন্ত কোনও হকার উচ্ছেদ করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অর্থাৎ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি (Agnimitra Paul)।

তবে এর পাশাপাশি হকারদের সতর্কবার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ফুটপাথ দখল করে কোনওভাবেই ব্যবসা করা যাবে না। ইতিমধ্যেই ফুটপাথে দোকান বসানো নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেক্টর ফাইভে-এর ফুটপাথ

সেক্টর ফাইভে ফুটপাথে যে সব দোকান ছিল, সেগুলোকে ভেঙে অপেক্ষাকৃত ছোট জায়গা করে ব্যবসার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, জানিয়ে দেওয়া হয়েছে, অফিসপাড়ায় কোনওভাবেই আগুন জ্বালিয়ে দোকানে ব্যবসা করা যাবে না।

অগ্নিমিত্রা স্পষ্ট করে বলে দেন, ‘যাঁরা সম্পূর্ণ ফুটপাথ দখল করে বসে রয়েছেন, তাঁদের ফুটপাথ ছেড়ে এমনভাবে ব্যবসা করতে হবে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনও বাধা না হয়। একজনের সুবিধার জন্য এত মানুষের অসুবিধা হতে পারে না। তাই ফুটপাথ দখল করে ব্যবসা করা যাবে না।’

সম্প্রতি বাংলার একাধিক রেল স্টেশনে বুলডোজার দিয়ে দোকান ভাঙার ঘটনাকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল। হকার উচ্ছেদ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।


এরপর কয়েকদিন আগে কলকাতা পুরসভার তরফে সুকান্ত সেতু এবং শিয়ালদহ ফ্লাইওভারের নিচের দোকানগুলির কাছে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়, সাতদিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “হকার উচ্ছেদ নিয়ে এবার এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, কী সেই সিদ্ধান্ত?”

Leave a Comment