পুজোর মরশুম পেরিয়ে অক্টোবরের শেষভাগে আবহাওয়ার মেজাজ কেমন থাকবে? (Weather Update) কখনও রোদ, কখনও আকাশে মেঘের আনাগোনা—এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনে আবহাওয়ার গতিপ্রকৃতি কোন দিকে এগোবে, তা নিয়ে কৌতূহল রয়েছে রাজ্যবাসীর। তাপমাত্রার কি বড়সড় পরিবর্তন হবে, নাকি বজায় থাকবে বর্তমান পরিস্থিতি? সেই বিষয়ে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
Weather Update: শুষ্ক থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গ
১৭ তারিখের পর পুজোয় বৃষ্টি না হওয়ার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আবহবিদদের মতে, আগামী সাত দিন রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ—উভয় অংশেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের ইঙ্গিতও আপাতত নেই। ফলে বৃষ্টির কারণে দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা কম।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি
(Weather Update) আগামী এক সপ্তাহ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে।
পশ্চিমের জেলাগুলিতে কমবে পারদ
কলকাতার তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। আগামী সপ্তাহেও এই প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
Weather Update: স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা
আবহবিদদের বক্তব্য, কলকাতায় বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, তা অক্টোবরের এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। আগামী এক সপ্তাহেও আবহাওয়ার পরিস্থিতি মোটের উপর একই রকম থাকার পূর্বাভাস রয়েছে।
নবমীর ভোরে বাঘাযতীন বাজারে আগুনে পুড়ে খাক ৪৫ দোকান, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন








