ক্রিকেট যে শুধু খেলা নয়, বরং (India Australia Relations) ভারত ও অস্ট্রেলিয়ার দুই দেশের মানুষের আবেগ—মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)-এ দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তরুণ ক্রিকেটারদের জার্সিতে স্বাক্ষর করেন মোদি। পাশাপাশি অস্ট্রেলিয়ার সরকারি মাসকট ‘রুবি দ্য রু’-এর সঙ্গে ছবিও তোলেন তিনি। এদিন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।
(India Australia Relations) MCG-তে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “এই মাঠে পা রাখলেই একজন ভারতীয়ের মনে একদিকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রোমাঞ্চ জেগে ওঠে, অন্যদিকে উপলব্ধি হয় যে ক্রিকেট আমাদের দুই দেশের যৌথ আবেগ। আজ এখানে শেষ ওভারের উত্তেজনা নেই, আছে শুধুই খেলার আনন্দ, দুই দেশের বন্ধুত্বের উষ্ণতা এবং ভবিষ্যতের চ্যাম্পিয়নদের অনুপ্রেরণা।”
Sport is a key pillar of the India-Australia partnership, bringing our people closer through shared passion and mutual respect.
— Narendra Modi (@narendramodi) July 10, 2026
Delighted to visit the iconic Melbourne Cricket Ground (MCG) with PM Albanese.
More sporting exchanges, youth engagement and collaboration can… pic.twitter.com/o90MSPIswm
এর আগে অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে এক্স-এ মোদি জানান, (India Australia Relations) ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্রমবর্ধমান শক্তি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সর্বস্তরের রাজনৈতিক মহলে ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্বের প্রতি যে বিস্তৃত সমর্থন রয়েছে, তা অত্যন্ত মূল্যবান।
এদিকে তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই দেশ সম্পর্ককে (India Australia Relations) আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে Joint Declaration on Defence and Security Cooperation (JDDSC) এবং Maritime Security Collaboration Roadmap (MSCR) গৃহীত হয়েছে। পাশাপাশি অসামরিক পরমাণু চুক্তি কার্যকর করে ভারতকে ইউরেনিয়াম রফতানির পথও খুলতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া।
(India Australia Relations) মোট ১৮টি গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি, সাইবার ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি, শিক্ষা, খনিজ, গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
গুরগ্রামে এনকাউন্টার, দীপক নন্দল গ্যাংয়ের ৪ দুষ্কৃতী নিহত, গুলিবিদ্ধ ৩ পুলিশ













2 thoughts on “MCG-তে মোদি-অ্যালবানিজের ক্রিকেট কূটনীতি, প্রতিরক্ষা-পরমাণু সহযোগিতায় বড় সিদ্ধান্ত”