---Advertisement---
lifezone nursing home

Nepal’s Ex PM Arrested: গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, পরিস্থিতি ঘিরে উত্তেজনা

March 28, 2026 12:15 PM
Nepal's Ex PM Arrested
---Advertisement---

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র শাহ শপথ নেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পরই গ্রেফতার সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। মনে করা হচ্ছে, গত বছরের তরুণ প্রজন্ম বা GenZ আন্দোলনের ঘটনার জেরেই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে GenZ বিক্ষোভ দমন করতে গিয়ে ব্যাপক হিংসা ছড়ায় ওলি সরকার। ঘটনায় অন্তত ৭৬ জনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে, কয়েক হাজার মানুষ আহত হন। তদন্ত কমিশনের রিপোর্টে, ওই ঘটনার জন্য ওলি ও লেখকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।

উল্লেখ্য, তরুণ প্রজন্মের এই বিক্ষোভের জেরে ওলি সরকারের পতন হয়েছিল। এরপর ৫ মে নির্বাচন হয় নেপালে। সেখানে ১২৫ আসনে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়ে ক্ষমতায় আসে বলেন্দ্র শাহ-র দল আরএসপি বা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। (Nepal’s Ex PM Arrested)

Kashmir Avalanche: ভয়াবহ তুষারধস, মৃত ৭, বন্ধ শ্রীনগর-লেহ হাইওয়ে

শুক্রবার নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। আর ঠিক পরের দিন, শনিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযোগ, GenZ বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে সাধারণ মানুষ ও বিক্ষোভকারীদের মৃত্যু হয়। বিশেষ করে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে।

নতুন সরকার ক্ষমতায় আসার পরই আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই অনেকেই এই গ্রেফতারিকে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেখছেন। রাজনৈতিক মহলেও ইতিমধ্যে এই ঘটনাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, নেপালে নতুন সরকারের অধীনে দুর্নীতি ও হিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত মিলল এই পদক্ষেপে। অন্যদিকে ওলির আইনজীবীর দাবি, গ্রেফতারির কোনও প্রয়োজন ছিল না এবং তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত ছিলেন। ওলি জানিয়েছেন আইনি আইনি পথে তিনি এগোবেন।

সব মিলিয়ে এতদিন পর সরকার বদল এবং তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার। সব মিলিয়ে নেপালের পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ। ভবিষ্যতের জল ঠিক কতদিক গড়ায় এখন সেটাই দেখার। (Nepal’s Ex PM Arrested)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Nepal’s Ex PM Arrested: গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, পরিস্থিতি ঘিরে উত্তেজনা”

Leave a Comment