---Advertisement---

রাম মূর্তির অবমাননা, ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে উত্তাল ঢাকা, পথে হাজার হাজার হিন্দু

June 21, 2026 4:45 PM
---Advertisement---

ফের উত্তাল বাংলাদেশ। এবার ভগবান শ্রী রামকে অবমাননার অভিযোগে হিন্দুদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ঢাকা(Dhaka Protest)। প্রতিবাদে মশাল হাতে পথে নামলেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। সকলের মুখে একটাই ধ্বনি ‘জয় শ্রী রাম’। এই শ্লোগানে দোষীদের গ্রেফতারির দাবি জানালেন তাঁরা।

সূত্রের খবর, উত্তরাঞ্চলীয় গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু শ্রীরামের মূর্তি নির্মাণের কাজ চলছিল। অভিযোগ, এরপরেই এই মন্দির কর্তৃপক্ষ ইসলামিক সংগঠনগুলির হুমকির মুখে পড়ে। তারপরই কাজ বন্ধ করে দেওয়া হয়। এইটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি। মূর্তি তৈরির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরেই উত্তেজনা ছড়ায়। এই প্রকল্পটির দায়িত্বে থাকা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির দাবি, ইসলামি গোষ্ঠীগুলোর কাছ থেকে তারা ক্রমাগত হুমকি পাচ্ছিল। ফলে এই ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অধিকার নিয়ে ফের গভীর উদ্বেগের জন্ম দিয়েছে(Dhaka Protest)।

অভিযোগ, চলতি মাসের শুরুতে গাইবান্ধায় একটি বিক্ষোভ চলাকালীন একদল ইসলামি কট্টরপন্থী শ্রীরামের একটি ছবিতে জুতো রেখে অবমাননা করে। এই ঘটনার জেরেই এখন এই বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। এই ঘটনায় পুলিশ মামলা রুজু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। হিন্দু মহাজোট হুঁশিয়ারি দিয়েছে, মূর্তির কাজ যদি আবার শুরু করার অনুমতি না মেলে, তবে বাংলাদেশের সমস্ত জেলায় রাম মন্দির তৈরি করা হবে।

বিক্ষোভকারীরা ঢাকার শাহবাগ জংশন থেকে মিছিল শুরু করে জাতীয় প্রেস ক্লাবের দিকে যায় এবং সেখানে একটি মানবশৃঙ্খল তৈরি করে। রংপুরেও একটি প্রতিবাদ মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য সংঘর্ষ হয়। আহত হন অনেকেই। পদ্মা পাড়ে ফের সংকটে হিন্দুরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment