---Advertisement---
lifezone nursing home

Rinku Singh: ‘…যোগ্যই নন রিঙ্কু’, বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

April 15, 2026 7:47 PM
Rinku Singh
---Advertisement---

আইপিএল মরশুমের শুরুতেই খড়কুটোর মতো উড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার আইপিএলের মেগা ম্যাচে কেকেআরকে ৩২ রানে গুঁড়িয়ে দিয়েছে সিএসকে। রিঙ্কু সিং (Rinku Singh) থেকে শুরু করে ক্যামেরন গ্রিন কিংবা সুনীল নারিন নাইটদের ব্যাটিংয়ের তাবড় স্তম্ভরা ধরাশায়ী হলেন হলুদ ব্রিগেডের নিখুঁত পরিকল্পনার কাছে। আর এর পরেই ব্যাটার রিঙ্কুকে নিয়ে উঠছে নানা কথা। শুধু এই মরশুম বলে নয়, গত দুই মরশুমেই কেকেআর জার্সিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি রিঙ্কু। যা নিয়ে এবার ইতিউতি প্রশ্ন ওঠা শুরু করেছে।

রিঙ্কুকে নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি এবার রিঙ্কুর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। শ্রীকান্ত বলেন, “রিঙ্কু মারকাটারি ব্যাটার নন। ওই যে পাঁচ ছক্কা মেরেছিল সেটা বহুদিন আগে। আজও আমরা ওটা নিয়েই কথা বলে যাই। ও আসলে স্ট্রাইক রোটেট করে খেলাটা পছন্দ করে। কিন্তু ওভারে ১০-১২ রানের বেশি দরকার হলেই ও চাপে পড়ে যায়। ওটা ও তুলতে পারবেই না।”

শ্রীকান্ত আরও বলেন, কেকেআরের ভাইস ক্যাপ্টেন পাঁচ নম্বরে খেলার যোগ্যই নন। প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, “ও সাত নম্বরে খেলার জন্য বেশি উপযুক্ত। হয়তো পাঁচ ওভারে যখন ৫০ রান দরকার তখন ও খেলে দিতে পারে। রিঙ্কুকে পাঁচ নম্বরে খেলানোই উচিত নয়। যেভাবে ওকে ইনিংস গড়তে বলা হচ্ছে, সেটাতে ও কার্যকরী নয়।” শ্রীকান্ত বলছেন, কেকেআরের উচিত রিঙ্কুকে ফিনিশার হিসাবে খেলানো। ওই কাজটাই ও জাতীয় দলের হয়ে করে আসছেন।

মঙ্গলবার শেষবেলায় রিঙ্কু সিংয়ের ব্যাটে (Rinku Singh) ভর করে কেকেআর-এর সমর্থকরা মিরাকলের স্বপ্ন দেখলেও রিঙ্কুও ব্যর্থ হয়েছেন। চেন্নাইয়ের বোলিং আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয় কেকেআর-এর লম্বা ব্যাটিং লাইনআপ।

২০২৩ সালের পর থেকে সেভাবে রিঙ্কুর ব্যাট নিয়ে কথা হয়নি। মাঝে ইতিউতি দু-একটা ভালো ইনিংস খেললেও তেমন খেলা চোখে পড়ছে না। স্বাভাবিকভাবে এই মরশুমে কেকেআরের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে জরুরি রিঙ্কুর ফর্মে ফেরা। শ্রীকান্তের পরামর্শ মেনে নাইটরা কি রিঙ্কুর ব্যাটিং পজিশন বদলাবে, সেটাই এখন প্রশ্ন?


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment