অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় আপডেট, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। আগামী ৮ মে ২০২৬ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে এবারের মাধ্যমিকের ফলাফল। ফলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরীক্ষার্থী থেকে অভিভাবক সবাই। (Madhyamik Result 2026)
এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। রাজ্যজুড়ে কয়েক লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষের পর থেকেই ফল প্রকাশের দিন নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই থেকে আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হয়। কিন্তু এবার সেই সময়সীমা কিছুটা বাড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল পরীক্ষার্থীদের মধ্যে। (Madhyamik Result 2026)
পরীক্ষার ফলাফলের দেরির পিছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে রাজ্যের নির্বাচন পরিস্থিতি। ভোটগ্রহণের কারণে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী মূল্যায়ন প্রক্রিয়া থেকে কিছুটা সময়ের জন্য দূরে ছিলেন। ফলে খাতা দেখা ও ফল প্রস্তুতির কাজে সামান্য বিলম্ব ঘটে। যদিও পর্ষদের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
ফল প্রকাশের দিন ছাত্রছাত্রীরা অনলাইনে খুব সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। তার জন্য wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Madhyamik Result 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল। পাশাপাশি SMS পরিষেবার মাধ্যমেও রেজাল্ট জানা যাবে, যাতে ইন্টারনেট সমস্যার ক্ষেত্রেও কোনও অসুবিধা না হয়। (Madhyamik Result 2026)
প্রতি বছরের মতো এবারও মে মাসেই ফল প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখল মধ্যশিক্ষা পর্ষদ। এখন শুধু ৮ মে-র অপেক্ষা তারপর ফল প্রকাশের পরই স্পষ্ট হবে এবারের পাশের হার, টপারদের নাম এবং সামগ্রিক সাফল্যের চিত্র।
তারপরই হাজার হাজার ছাত্রছাত্রীর জীবনে শুরু হবে নতুন শিক্ষাজীবনের অধ্যায়।












