---Advertisement---
lifezone nursing home

Rashifal: বৃশ্চিক রাশির অর্থ সাশ্রয়ের চেষ্টা ব্যর্থ হবে, আপনার রাশির জন্যেও কি রয়েছে এমন কোনও পরামর্শ?

April 19, 2026 11:05 AM
Rashifal
---Advertisement---

বৈদিক জ্যোতিষে মোট ১২ রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীন। প্রত্যেক রাশির আলাদা স্বভাব আর গুণ থাকে। তাই গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলালে প্রতিদিন সবার জীবনে আলাদা আলাদা প্রভাব পড়ে। সেই কারণেই প্রতিদিনের রাশিফলও সবার জন্য আলাদা হয়। দেখে নেওয়া যাক আজকের রাশিফল কী বলছে?

মেষ: নিজেকে ভালো রাখতে হাই ক্যালোরির খাবার কম খাওয়াই ভালো। আর্থিক লাভের সম্ভাবনা, যা আপনার অনেক আর্থিক সমস্যা কমিয়ে দেবে। তবে কাজের চাপ বেশি নেওয়ায় বাড়ির দায়িত্ব একটু অবহেলা হতে পারে। আজ বন্ধুর অনুপস্থিতি অনুভূত হতে পারে।

বৃষ: কাজ আর বাড়ির চাপ মিলিয়ে একটু মেজাজ খিটখিটে লাগতে পারে। বাবা বা মায়ের স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে, টাকা খরচ হলেও সম্পর্ক আরও মজবুত হবে। বাড়ির কিছু সমস্যা আছে যাতে তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার। ভালোবাসার অভাব একটু বেশি অনুভব করতে পারেন, তবে সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টাবে।

মিথুন: নানা রকম চাপ আর মতভেদের মুখোমুখি হতে পারেন, এতে অস্বস্তি বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে খরচ নিয়ন্ত্রণে রাখাই শ্রেয়। পরিবারের প্রতি আপনার যত্নটা কথায় আর কাজে বোঝানোর চেষ্টা করুন। তাদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। (Rashifal)

কর্কট: দুশ্চিন্তা দূরে রেখে জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। কে, কী চাইছে সেটা বুঝে চলুন, তবে খরচ যেন বেশি না হয় সেটা খেয়াল রাখুন। দাম্পত্য সম্পর্কে বেশি হস্তক্ষেপ করলে সমস্যা হতে পারে।

সিংহ: নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে, যা থেকে অর্থ লাভের সম্ভাবনা। সঙ্গীর ব্যাপারে বেশি হস্তক্ষেপ না করে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে ঝামেলা মিটিয়ে নেওয়াই ভালো। প্রিয় মানুষ আজ সারাদিন আপনাকে মনে করবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত লোকেরা আজ কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন।

কন্যা: খাবার এবং স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। কার্ড বা ভাগ্যের খেলায় কিছু টাকা আসতে পারে। পরিবারে নতুন কারও আগমন খুশির পরিবেশ তৈরি করবে। প্রেমিকার সঙ্গে অভিমান করে কথা বলবেন না সম্পর্ক তিক্ত হতে পারে। অফিসের সমস্যা সামলাতে গিয়ে একটু বেগ পেতে হতে পারে।

তুলা: আপনার মিষ্টি ব্যবহার সবার নজর কাড়বে। যারা জমি বিক্রি করতে চাইছেন তারা আজ ভালো ক্রেতা পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে বাড়ির পরিবেশ খারাপ হতে পারে। প্রিয় মানুষের মন বুঝে চলার চেষ্টা করুন। (Rashifal)

বৃশ্চিক: কোথাও ঘুরতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। টাকা অর্থ সাশ্রয়ের চেষ্টা ব্যর্থ হতে পারে, তবে চিন্তার কিছু নেই—পরিস্থিতি ঠিক হয়ে যাবে। বাড়ির আশেপাশে একটু পরিষ্কার-পরিচ্ছন্নতা করা দরকার। কাউকে তার ভালোবাসা পেতে সাহায্য করতে পারেন। অফিসে ফল তেমন ভালো নাও হতে পারে, কাছের কেউ বিশ্বাসঘাতকতা করতে পারেন।

ধনু: আপনার দয়ালু স্বভাবের জন্য অনেক খুশির মুহূর্ত আসবে। অন্যের কথায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে সবাই সম্পর্ক ভালো থাকবে। আবেগের কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে।

Bangladesh Receiving Diesel: ফের পাঠানো হলো ৫০০০ টন ডিজেল, ভারতই বাঁচাচ্ছে বাংলাদেশকে

মকর: স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। যারা বাড়ি থেকে দূরে থাকেন, তারা সময় আর টাকা নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকুন। বাড়ির কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে রাগ দেখালে সমস্যা বাড়তে পারে।

কুম্ভ: রক্তচাপের রোগীরা খাবার নিয়ন্ত্রণে রাখার এবং কোলেস্টেরলও কম করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে আজ দিনটি আপনার জন্য শুভ হতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে আয় করার অনেক সুযোগ আসতে পারে। তবে পরিবারের লোকেরা আপনার প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে। (Rashifal)

মীন: কাজের চাপ থাকলেও শরীর মোটামুটি ভালো থাকবে। খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক জিনিস ঠিক করতে টাকা খরচ হতে পারে। আপনার জ্ঞান আর রসবোধে সবাই মুগ্ধ হবে। প্রেমের সম্পর্কে তৃতীয় কারও কথা শুনে ভুল বোঝাবুঝি সৃষ্টি না করাই ভালো।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment