রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Ajit Agarkar: দলের সাফল্যের পুরস্কার, অজিত আগরকরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে BCCI

Published on: April 19, 2026
Ajit Agarkar
---Advertisement---

ভারতীয় ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেতে চলেছেন অজিত আগরকর। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা BCCI (Board of Control for Cricket in India) সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক হিসেবে তাঁর মেয়াদ বাড়ানো হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই আগরকরের(Ajit Agarkar) সময়টা ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত সফল। তাঁর নেতৃত্বে দল শুধু আইসিসি ট্রফির খরা কাটিয়েই ওঠেনি বরং নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে গড়ে উঠেছে শক্তিশালী দল।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো থেকে শুরু করে ২০২৪ ও ২০২৬ সালে টানা টি-২০ বিশ্বকাপ জয় এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি—এইসব মিলিয়ে আগরকরের(Ajit Agarkar) আমলকে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল অধ্যায় হিসেবে মনে করা হচ্ছে।

IPL 2026: আত্মবিশ্বাসী রাজস্থান কোচ, নাইটদের ঘরের মাঠে কি ফের উঠবে ‘বৈভব’ ঝড়?: Ajit Agarkar: দলের সাফল্যের পুরস্কার, অজিত আগরকরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে BCCI

চিফ সিলেক্টর হিসেবে আগরকরের(Ajit Agarkar) বড় শক্তি ছিল কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস। টি-২০ দলে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে এগিয়ে দেওয়া, শুভমন গিলকে আগেভাগেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া—এই সব পদক্ষেপই ফল দিয়েছে। এমনকি বাদ পড়া ঈশান কিষানকে পারফরম্যান্সের ভিত্তিতে ফেরানোও তাঁর দূরদর্শিতার প্রমাণ।

আগরকরের নিয়োগের পর ভারতের আন্তর্জাতিক রেকর্ড-
মোট ম্যাচ- ১৫২
জয়- ১০৫
হার- ৩৬
ড্র- ৩
টাই- ৪

তবে সবটাই মসৃণ নয়। টেস্ট ক্রিকেটে রূপান্তরই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দন অশ্বিনের মতো সিনিয়রদের অবসরের পর লাল বলের দলে স্থায়িত্ব আনা খুব কঠিন হয়ে পড়েছে।

তবু বোর্ডের ভরসা অটুট। তরুণ নির্বাচক প্যানেলের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখতেই আগরকরের(Ajit Agarkar) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত। সামনে ২০২৭ বিশ্বকাপ, আর সেই লক্ষ্যে এগোতে আগরকরকেই সেরা পছন্দ বলে মনে করছে বিসিসিআই।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Ajit Agarkar: দলের সাফল্যের পুরস্কার, অজিত আগরকরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে BCCI”

Leave a Comment