---Advertisement---
lifezone nursing home

WB Assembly Election: ভোটার কার্ড নেই! এই ডকুমেন্টগুলো থাকলেই দিতে পারবেন ভোট

April 21, 2026 6:55 PM
WB Assembly Election
---Advertisement---

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ (WB Assembly Election)। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। রাজ্যের ১৫২টি কেন্দ্রে হবে ভোট। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও ট্রাইব্যুনালে চলছে নিষ্পত্তির কাজ। তবে যাঁরা এবার ভোট দিতে যাবেন, তাদের মধ্যে অনেকেরই ভোটার কার্ড হারিয়েছে। যার পর প্শ্ন উঠছে ভোট দিতে গেলে কোন নথি নিয়ে যেতে হবে তাঁদের? তাঁদের জন্য রইল বিস্তারিত তথ্য।

নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ডের বিকল্প হিসেবে বেশ কয়েকটি নথির কথা বলা হয়েছে। ভোটার কার্ড না থাকলে এর মধ্যে যে কোনও একটি নথি সঙ্গে থাকলেই চলবে। ফটো ভোটার স্লিপ একমাত্র নথি হিসেবে গ্রহণ করা হবে না। কী কী সেই নথি?

  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি বা পাবলিক লিমিটেড কোম্পানির তরফ থেকে দেওয়া আইডি কার্ড
  • পেনশনের নথি (ছবি থাকতে হবে)
  • ফটোগ্রাফ সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক
  • প্যান কার্ড
  • স্মার্ট কার্ড
  • ১০০ দিনের জব কার্ড
  • শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড
  • ছবি সহ পেনশনের নথি
  • আধার কার্ড
  • সাংসদ, বিধায়কদের দেওয়া পরিচয় পত্র
  • কেন্দ্রের দেওয়া বিশেষ ভাবে সক্ষমদের পরিচয়পত্র

এর মধ্যে যে কোনও একটি কার্ড থাকলেই ভোট (WB Assembly Election) দিতে পারবেন, তবে মনে রাখতে হবে আপনার নাম যেন ভোটার তালিকায় থাকে এবং আপনার পার্ট নম্বর ও ক্রমিক নম্বর যেন থাকে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment