রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Srijato: শ্রীজাতর গ্রেফতারির খবর ভুয়ো, জানাল নির্বাচন কমিশন

Arrest Warrent Against Srijato
---Advertisement---

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে হঠাৎই একটি খবর ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি আদালত নাকি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুরনো একটি মামলার সূত্র ধরে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে। তবে দিনের শেষে এই আলোচনার ইতি টানল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, শ্রীজাতের (Srijato) বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি। কমিশনের তরফে কড়া ভাষায় জানানো হয়, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।” এই ঘোষণার পরেই পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হয় এবং ছড়ানো গুজব নিয়ে শুরু হয় নতুন বিতর্ক।

এর পরেই শ্রীজাত নিজেই জানান, , “এই বিষয়ে আমার সঙ্গে কেউ কোনওরকম যোগাযোগ করেনি। আমিও সংবাদমাধ্যম থেকেই প্রথম বিষয়টি জানতে পেরেছি।” তিনি আরও বলেন, কোনও সরকারি নথি বা আইনি নোটিস তাঁর হাতে আসেনি, তাই নিশ্চিতভাবে কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়।

এই ঘটনার সূত্রপাত ২০১৭ সালের একটি কবিতা থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ-এর শপথগ্রহণের পর শ্রীজাত ফেসবুকে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেছিলেন। সেই কবিতার শেষাংশে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, হিন্দু ধর্মের প্রতীক ‘ত্রিশূল’ নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

সব মিলিয়ে, পুরনো এক বিতর্কিত মামলাকে ঘিরে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা আপাতত ভুয়ো খবরের তকমা পেয়ে থেমে গেলেও, বিষয়টি আবারও জনমনে নানা প্রশ্ন তুলে দিয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment