---Advertisement---
lifezone nursing home

PM Modi on Pahalgam: ‘সন্ত্রাসীদের পরিকল্পনা সফল হবে না’, পহেলগামের বর্ষপূর্তিতে কড়া বার্তা নরেন্দ্র মোদীর

April 22, 2026 2:05 PM
---Advertisement---

দেখতে দেখতে কেটে গেল এক বছর। তবু ২০২৫ সালের ২২ এপ্রিলের পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা দেশবাসীর মনে। জম্মু ও কাশ্মীরের পহেলগাময়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। বুধবার পহেলগাম হামলার বর্ষপূর্তিতে নিজের এক্স হ্যান্ডলে এই বিষয়ে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, ২০২৫ সালের ২২ এপ্রিলের সেই হামলায় নিহত ২৬ জন নিরীহ নাগরিককে দেশ কখনও ভুলবে না। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। (PM Modi on Pahalgam)

এক্স-এ করা পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘এক বছর আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলায় যারা প্রাণ হারিয়েছেন, দেশ তাঁদের কখনও ভুলবে না।’ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোদি স্পষ্ট করেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান অনড়।’ তাঁর বক্তব্য, দেশ হিসেবে ভারত শোকের মুহূর্তেও ঐক্যবদ্ধ এবং কোনওভাবেই সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না। সন্ত্রাসীদের উদ্দেশ্য কখনও সফল হতে দেওয়া হবে না বলেও বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও রাজনৈতিক মহলের মতে, তাঁর বার্তা স্পষ্টভাবেই ইসলামাবাদের উদ্দেশে। কারণ তদন্তে বারবার উঠে এসেছে সীমান্তপারের জঙ্গি মদতের অভিযোগ। বিশেষজ্ঞদের একাংশের মতে, কাশ্মীরে স্থিতিশীলতা নষ্ট করাই ছিল এই হামলার মূল লক্ষ্য, তবে ভারতের নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে সেই পরিকল্পনা দীর্ঘমেয়াদে সফল হয়নি। (PM Modi on Pahalgam)

এদিকে, হামলার বর্ষপূর্তির আগের দিন ভারতীয় সেনাবাহিনীও সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেয়। ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে সেনার পোস্টে বলা হয়, কিছু সীমা কখনও লঙ্ঘন করা উচিত নয়, কারণ তার ফল ভয়াবহ হতে পারে। সেনার এই বার্তাকে পাকিস্তানের প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবেই দেখছে কূটনৈতিক মহল।

এক বছর পরও পহেলগামে হামলা শুধুই একটি সন্ত্রাসী ঘটনার স্মৃতি নয়, বরং দেশের নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের প্রতীক হয়ে উঠেছে। (PM Modi on Pahalgam)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “PM Modi on Pahalgam: ‘সন্ত্রাসীদের পরিকল্পনা সফল হবে না’, পহেলগামের বর্ষপূর্তিতে কড়া বার্তা নরেন্দ্র মোদীর”

Leave a Comment