---Advertisement---
lifezone nursing home

West Bengal BJP: টাকা ও শাড়ি বিলির অভিযোগ, তমলুকে BJP নেতার কার্যালয়ে হানা কেন্দ্রীয় বাহিনীর

April 22, 2026 7:25 PM
---Advertisement---

ভোটের কয়েকঘণ্টা আগে পূর্ব মেদিনীপুরের তমলুকে ফের রাজনৈতিক উত্তাপ ছড়াল। তমলুক বিধানসভা এলাকার বিজেপি নেতা দিবাকর জানার কার্যালয়ে যৌথভাবে অভিযান চালাল রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, ওই কার্যালয় থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে টাকা ও শাড়ি বিলি করা হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। (West Bengal BJP)

স্থানীয় সূত্রে খবর, তমলুকের কাঁকটিয়া এলাকায় অবস্থিত দিবাকর জানার কার্যালয়ে প্রায় ৪০ মিনিট ধরে তল্লাশি চালানো হয়। এলাকায় হঠাৎ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘ তল্লাশির পর কোনও নগদ অর্থ, শাড়ি কিংবা অভিযোগে উল্লেখ করা অন্য কোনও সামগ্রী উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর। (West Bengal BJP)

ঘটনার পর বিজেপি নেতা দিবাকর জানা পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর দাবি, তিনি ঘটনার সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে দলীয় কর্মীদের কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারেন। দিবাকরের অভিযোগ, তমলুকে বিজেপির বাড়তে থাকা জনসমর্থনে তৃণমূল চিন্তিত হয়ে পড়েছে। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় ব্যাপক জনসমাগমের পর থেকেই তৃণমূল আতঙ্কিত হয়ে এ ধরনের অভিযোগ করছে বলেও দাবি তাঁর।

অন্যদিকে, তৃণমূল নেতা সুমিত সামন্ত অভিযোগে অনড়। তাঁর দাবি, ভোটের আগে প্রভাব খাটাতেই সাধারণ মানুষের মধ্যে টাকা ও সামগ্রী বিলির চেষ্টা হচ্ছিল। সেই কারণেই প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা।(West Bengal BJP)

যদিও পুলিশের তরফে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট যত এগিয়ে আসছে ততই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন এলাকা। তমলুকের এই ঘটনাও সেই চেনা রাজনৈতিক সংঘাতেরই নতুন অধ্যায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। (West Bengal BJP)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment