---Advertisement---
lifezone nursing home

West Bengal Assembly Election: ভোট দিতে গিয়ে বাধা? অশান্তি? কোথায়, কীভাবে জানবেন অভিযোগ?

April 23, 2026 8:29 AM
West Bengal Assembly Election
---Advertisement---

আজ বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ১৬ জেলার মোট ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোট। বঙ্গে অশান্তির ছবিটা খুব পরিচিত। যদিও এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত টানা হয়েছে ‘লক্ষণরেখা’। তবুও ভোট দিতে গিয়ে যদি ভোটাররা বুথে বা এলাকায় অশান্তি দেখেন,সি ভোট দিতে বাধা পান বা কোনও রকমের অনিয়ম দেখেন তাহলে দ্রুত অভিযোগ জানানোর জন্য নির্বাচন কমিশন বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।

কীভাবে অভিযোগ জানাবেন? (West Bengal Assembly Election)

প্রথমেই মনে রাখতে হবে, নির্বাচন সংক্রান্ত যেকোনও অভিযোগ জানানোর সময় অবশ্যই বুথ নম্বর ও এলাকার নাম স্পষ্টভাবে উল্লেখ করবেন।

cVIGIL অ্যাপ (সি-ভিজিল অ্যাপ): এটি সবচেয়ে দ্রুত অভিযোগ জানানোর একটি মাধ্যম। ভোটাররা তাদের অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ব্যবহার করে অশান্তির ছবি বা ভিডিও তুলে সরাসরি কমিশনের কাছে পাঠাতে পারেন।

হেল্পলাইন নম্বর (১৯৫০): ভোটার হেল্পলাইন নম্বর ১৯৫০ তে কল করে অভিযোগ জানানো যাবে। এই নম্বরে ফোন করার সময় স্থানীয় STD কোড ব্যবহার করতে হতে পারে।

বিশেষ টোল ফ্রি নম্বর (পশ্চিমবঙ্গের জন্য): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য কমিশন কর্তৃক একটি বিশেষ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ১৮০০৩৪৫০০০৮ (18003450008) এ কল করে সরাসরি অভিযোগ জানানো সম্ভব।

কেন্দ্রীয় বাহিনী: প্রতিটি বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুথের আশেপাশে বা বুথে অশান্তি হলে সেই দায়িত্বরত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সরাসরি জানানো যাবে, তারা পরবর্তীতে থানার ওসির সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন।

ইমেইল: অভিযোগ লিখিতভাবে পাঠাতে চাইলে wbfreeandfairpolls@gmail.com বা complaints@eci.gov.in তে ইমেইল করা যাবে।

WB Election 2026 1st Phase: শুরু রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ, ১৫২ কেন্দ্রে হেভিওয়েট কারা? জেনে নিন

প্রিসাইডিং অফিসার: বুথের ভেতরে কোনও সমস্যা হলে প্রিসাইডিং অফিসারের কাছেও অভিযোগ জানাতে পারেন।

বুক-এ-কল উইথ BLO: ‘বুক-এ-কল উইথ বিএলও’ সুবিধার মাধ্যমে সরাসরি বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করে আপনার অভিযোগের কথা জানাতে পারেন। (West Bengal Assembly Election)

এই সুবিধাগুলি ছাড়াও নাগরিকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে একটি ২৪x৭ হেল্পলাইন পরিষেবা চালু করেছেন রাজ্যপাল আর এন রবি। নির্বাচনের আগে এবং পরে এমনকি নির্বাচন চলাকালীন সময়ে হিংসা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম সংক্রান্ত অভিযোগ জানানো এবং তার প্রতিকারের লক্ষ্যেই এই উদ্যোগ।

সব মিলিয়ে ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন থেকে রাজ্যপাল। ভোটারদের যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। (West Bengal Assembly Election)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment