---Advertisement---
lifezone nursing home

Raghav Chadha: কেজরিওয়ালদের বিরুদ্ধে ক্ষোভ, AAP ছেড়ে BJP-তে রাঘব চাড্ডা

April 24, 2026 4:49 PM
Raghav Chadha
---Advertisement---

দিল্লির রাজনীতিতে যেন হঠাৎই “আপ” থেকে “আউট” হয়ে গেলেন রাঘব চাড্ডা! যে নেতা একসময় অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে বিশ্বস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন, (Raghav Chadha) তিনিই এবার প্রকাশ্য সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন— তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, তাঁর দাবি, রাজ্যসভায় আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ সাংসদও একই পথে হাঁটছেন।

শুক্রবারের এই বিস্ফোরক ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা। রাঘবের সঙ্গে বিজেপিতে যাওয়ার তালিকায় উঠে এসেছে সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের নামও। এমনকি হরভজন সিং ও স্বাতী মালিওয়ালের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে বেশি চর্চায় রাঘবের মন্তব্য। (Raghav Chadha) তাঁর কথায়, “আমি ভুল দলে সঠিক মানুষ ছিলাম।” একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা আপ এখন সেই আদর্শ থেকেই সরে এসেছে বলে অভিযোগ তাঁর। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “আমি পার্টি ছেড়ে মানুষের কাছে যাচ্ছি।”

Asian Games 2038: ২০৩৮ এশিয়ান গেমস আয়োজন করতে চায় ভারত, মিলবে ছাড়পত্র?

এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন— কেজরীওয়ালের ‘আপ’-এ কি তবে ভিতর থেকেই ভাঙন ধরেছে? লোকসভা ভোটের ধাক্কা সামলানোর আগেই রাঘব চাড্ডার (Raghav Chadha) এই বিস্ফোরক ঘোষণায় কার্যত অস্বস্তির আগুন ছড়িয়েছে আপ শিবিরে। যে দল একসময় বিজেপির বিরুদ্ধে “স্বচ্ছ” ও “বিকল্প” রাজনীতির পতাকা তুলে ক্ষমতায় এসেছিল, সেই দলেরই একের পর এক সাংসদ এবার গেরুয়া শিবিরে যাওয়ার কথা বলছেন! রাজনৈতিক মহলের কটাক্ষ, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই” থেকে শুরু হওয়া দলের শেষমেশ গন্তব্য কি তবে বিজেপির দরজাই? এই পালাবদল ঘিরে এখন তুমুল চর্চা রাজধানীর রাজনীতিতে।

LPG Crisis: নতুন LPG কানেকশন বন্ধ, কবে মিলবে গ্যাস সংযোগ?

(Raghav Chadha) রাঘব চাড্ডার এই বিদ্রোহ হঠাৎ করে তৈরি হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল। নেপথ্যে শুধুই আদর্শগত মতবিরোধ নয়, ছিল ক্ষমতার সমীকরণ নিয়েও অসন্তোষ- জল্পনা রাজনৈতিক মহলের। দলের অন্দরেই দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। লোকসভা ভোটের পর থেকে দলীয় সিদ্ধান্তে রাঘবকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একসময় আপের অন্যতম মুখ হলেও, গত কয়েক মাসে রাঘবকে কার্যত কোণঠাসা করা হচ্ছিল বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। সম্প্রতি আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেয়। এমনকি রাজ্যসভা সচিবালয়কে চিঠি দিয়ে জানানো হয়, তাঁকে যেন হাউসে বক্তব্য রাখার সময়ও না দেওয়া হয়। এরপর থেকেই জল্পনা আরও তীব্র হয়।

দিল্লি বিধানসভা ভোটে আপের ধাক্কার পর রাঘবকে দলীয় মূল কর্মসূচি থেকেও দূরে সরে যেতে দেখা যায়। বরং তিনি (Raghav Chadha) বারবার সাধারণ মানুষের নানা ইস্যু— বিমানবন্দরে খাবারের অস্বাভাবিক দাম, গিগ ওয়ার্কারদের অধিকার, বড় শহরগুলিতে ভয়াবহ ট্র্যাফিক সমস্যা, এমনকি সংসদে ঋতুস্রাবজনিত স্বাস্থ্যবিধি নিয়েও সরব হন। অসম নির্বাচনে আপের তারকা প্রচারকদের তালিকাতেও তাঁর নাম না থাকায় দলের সঙ্গে দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর সঙ্গে দেখাও করতে যাননি রাঘব।

Baruipur Election 2026: টোটোয় ভাঙচুর, ছেঁড়া হলো ফ্লেক্স, বারুইপুরে BJP-র প্রচারে হামলা: Raghav Chadha: কেজরিওয়ালদের বিরুদ্ধে ক্ষোভ, AAP ছেড়ে BJP-তে রাঘব চাড্ডা

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment