পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের রান্নার গ্যাস পরিষেবায়(LPG Crisis)। দেশজুড়ে নতুন LPG (Liquefied Petroleum Gas) কানেকশন দেওয়া আপাতত বন্ধ রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs)। গত এক মাসেরও বেশি সময় ধরে নতুন গ্যাস সংযোগ কার্যত স্থগিত রয়েছে। ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, নতুন কোনও LPG কানেকশন দেবে না সরকার—অন্তত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম LPG আমদানিকারক দেশ। দেশে বছরে প্রায় ৩৩ মিলিয়ন টন LPG-র চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশই আমদানির মাধ্যমে মেটানো হয়। উদ্বেগের বিষয় হলো, সেই আমদানিকৃত গ্যাসের প্রায় ৯০ শতাংশই আসে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। কিন্তু বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে সরবরাহ ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে।(LPG Crisis)
হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বহন করে। ফলে এই রুটে সমস্যা তৈরি হওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশের উপর সরাসরি প্রভাব পড়ছে। সরকারি সূত্রে এখনও নতুন সংযোগ ফের চালুর কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
PM Modi’s Boat Ride: সাতসকালে গঙ্গা বক্ষে মোদীর নৌকা বিহার, ক্যামেরা হাতে নিজেই তুললেন হাওড়া ব্রিজের ছবি: LPG Crisis: নতুন LPG কানেকশন বন্ধ, কবে মিলবে গ্যাস সংযোগ?(LPG Crisis) কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা বুধবার সাংবাদিক বৈঠকে বলেন, “নতুন কানেকশন এই মুহূর্তে দেওয়া হচ্ছে না।” তিনি জানান, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য হলো পুরনো গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা। দিল্লির এক LPG ডিস্ট্রিবিউটর জানিয়েছেন, যদিও OMC-গুলির তরফে লিখিত নির্দেশিকা পাঠানো হয়নি, তবে অনলাইন সিস্টেমে নতুন সংযোগের আবেদন গ্রহণই করা হচ্ছে না। ফলে কার্যত নতুন সংযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের ই-সেবা গ্রিভ্যান্স প্ল্যাটফর্ম থেকেও জানানো হয়েছে, এটি সাময়িক সমস্যা। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন LPG কানেকশন আবার চালু করা হবে। তবে কবে সেই পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
বর্তমানে দেশে প্রায় ৩৪ কোটি পরিবার LPG ব্যবহার করে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণে আনতে শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের বাধ্যতামূলক বুকিং ব্যবধান চালু করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে নতুন সিলিন্ডার বুক করা যাচ্ছে না।(LPG Crisis)
রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) BharatGas-এর তরফেও সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন LPG কানেকশন আপাতত স্থগিত রাখা হয়েছে। সংস্থার দাবি, বিদ্যমান গ্রাহকদের রিফিল পরিষেবা সচল রাখাই এখন মূল লক্ষ্য।
অল ইন্ডিয়া LPG ডিস্ট্রিবিউশন ফেডারেশনের উত্তরপ্রদেশ সার্কেলের সভাপতি জগদীশ রাজ জানিয়েছেন, শুধু নতুন কানেকশন নয়, বহু ক্ষেত্রে রেজিস্ট্রেশনও বন্ধ রাখা হয়েছে। HPCL-এর কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন শুরু হলেও এখনও সিলিন্ডার ডেলিভারি চালু হয়নি। এমনকি একটি পরিবারের দ্বিতীয় LPG সংযোগের ক্ষেত্রেও সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে।
অন্যদিকে সরকার চাইছে, যেসব এলাকায় PNG (Piped Natural Gas) পরিষেবা রয়েছে, সেখানে মানুষ LPG ছেড়ে পাইপলাইনের গ্যাস ব্যবহার করুক। সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৪০,৬০০-রও বেশি পরিবার LPG সংযোগ ছেড়ে PNG-তে চলে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিপুল সংখ্যক LPG সংযোগ দেওয়া হলেও ভবিষ্যতে ধীরে ধীরে PNG-র দিকে ঝুঁকবে গ্রাহকেরা। ICRA-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত বসিষ্ঠের দাবি, ২০৩০ সালের মধ্যে প্রায় ৩ কোটি LPG গ্রাহক PNG-তে স্থানান্তরিত হতে পারেন।তবে বর্তমান পরিস্থিতিতে নতুন গ্রাহকদের জন্য কবে ফের LPG সংযোগ চালু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সময়সীমা জানায়নি কেন্দ্র।(LPG Crisis)












