---Advertisement---
lifezone nursing home

weather Update: বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, সঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

April 26, 2026 10:46 AM
weather Update
---Advertisement---

আবশেষে স্বস্তির বার্তা আলিপুর আবহওয়া দফতরের (weather Update)। আজ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রবিবার থেকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাসও জারি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

রবিবার ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আজ রবিবার এবং আগামীকাল সোমবার কালবৈশাখীর (weather Update) প্রবল সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ঝড়-বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


অন্যদিকে আজ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। সোমবার পর্যন্ত চলবে ভারী বর্ষণ। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment