---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee: ‘আমরা হারিনি, হারানো হয়েছে, কেন ইস্তফা দেব?’ বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার

May 5, 2026 5:26 PM
Mamata Banerjee
---Advertisement---

বাংলা এবার আর ‘মা মাটি মানুষের’ উপর ভরসা রাখেনি। বাংলার মানুষ ঝুঁকেছে পরিবর্তনের দিকেই। গতকাল বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে গেরুয়া ঝড় উঠেছিল। নিজের কেন্দ্র ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধ্যে পর্যন্ত সাখাওয়াত মেমোরিয়ালে থাকলেও তারপরে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ভোট গণনাকেন্দ্র ছাড়েন তিনি। এরপর আজ কালীঘাটের বাড়ি থেকেই সাংবাদিক বৈঠকে মুখ খুললেন তৃণমূল নেত্রী।

গতকাল পদ্ম শিবিরের বিরুদ্ধে ১০০-রও বেশি আসন চুরির অভিযোগ করেছিলেন মমতা। আজও সাংবাদিক সম্মেলনে সেই কথাই তুলে আনলেন। বিজেপির নোংরা খেলা খেলেছে, কমিশনের সঙ্গে মিলে ‘গট আপ’ করেছে বলে দাবি করলেন তৃণমূল নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও এমন নির্বাচন দেখেননি।

‘INDIA’ জোটকে আরও শক্তিশালী করার কোথাও বলেন মমতা (Mamata Banerjee)। বিজেপি এবং কমিশনের বিরূদ্ধে জোরপূর্বক ভোট চুরি করার অভিযোগ তুললেন তিনি। তৃণমূলের হারকে নাকোচ করেই মমতা বলেন, ‘আমার কাছে এখন চেয়ার নেই, আমি এখন কমন ম্যান, ফ্রি বার্ড। আমি আমার পুরো জীবন মানুষের জন্য কাজ করেছি, কখনও কোনও বেতন, সুযোগ সুবিধা নিইনি।’

এছাড়াও গতকালের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি দেখা যাচ্ছে। তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করেই মমতা বলেন, ‘ আমরা জেতার পর তো সিপিএম এর কোনও পার্টি অফিসে হাত দিইনি। কিন্তু বিজেপি যা শুরু করেছে তা মানা যায় না।’

গতকাল সাখাওয়াতে থাকাকালীন বিরোধীরা তাঁকে মারধর করেছেন, সিসিটিভি বন্ধ ছিল তাই কেউ দেখতে পারেনি বলেও অভিযোগ জানান তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee Security: সরে গেল ব্যারিকেড, মমতার বাড়ি আর দুর্ভেদ্য নয়

বাংলা তো আপাতত বিজেপির হাতেই, এরপর ঘাসফুল শিবিরের পদক্ষেপ কী হবে? উত্তরে তৃণমূল নেত্রী বলেন, ‘পরবর্তী স্ট্র্যাটেজি এখন জানাবো না। আমরা আবার ফিরব, বাঘের মতো করেছি, আগামীতেও লড়ব।’

গতকাল তৃণমূলের পরাজয়ের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মমতাও (Mamata Banerjee) এবার ইস্তফা দেবেন? কিন্তু আজ মমতা স্পষ্ট বলেন, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। নৈতিক দিক থেকে আমরা নির্বাচনে জিতেছি। আমি ইস্তফা দেব না, রাজভবনে যাব না। রাস্তায় ছিলাম, রাস্তাতেই আছি।”


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Mamata Banerjee: ‘আমরা হারিনি, হারানো হয়েছে, কেন ইস্তফা দেব?’ বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার”

Leave a Comment