আইএসএল ২০২৫-২৬ মরসুমে (FC Goa vs Mohun Bagan SG) বড় ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে শনিবার রাতে (FC Goa vs Mohun Bagan SG) এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ ড্র করল সবুজ-মেরুন। ম্যাচের অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট তুলতে পারল না সের্জিও লোবেরার দল। এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানেই রইল মোহনবাগান। অন্যদিকে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া।
ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ সতর্ক ফুটবল খেলছিল। প্রথম দিকে বল দখলে এগিয়ে ছিল মোহনবাগান, কিন্তু গোলের সামনে ঠিকমতো সুযোগ করে উঠতে পারছিল না। অন্যদিকে গোয়া কাউন্টার অ্যাটাকেই বেশি ভরসা রাখছিল। শুরুতেই আপুইয়ার দূরপাল্লার শট গোলের ওপর দিয়ে বেরিয়ে যায়। এরপর লিস্টন কোলাসো, ম্যাকলারেন ও রবসন কয়েকবার আক্রমণে উঠলেও গোয়ার তরুণ গোলকিপার বব জ্যাকসন রাজ আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি সামাল দেন।
(FC Goa vs Mohun Bagan SG) প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন টম অ্যালড্রেড। কর্নার থেকে আসা বলে হেড করেছিলেন তিনি, কিন্তু অ্যাঙ্গেল ঠিকঠাক ছিল না। লিস্টন কোলাসোও বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শট নেওয়ার চেষ্টা করেন, সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে গোয়ার হয়ে আবদুল রাবিহ ও উদান্তা সিংহ বারবার উইং দিয়ে আক্রমণে ওঠেন। বিশেষ করে রাবিহ-র ব্যক্তিগত স্কিল নজর কেড়েছিল। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে বিষাল কাইথ বল কেড়ে নেন। ম্যাচ যত এগোয়, গোয়াও তত আত্মবিশ্বাস ফিরে পেতে থাকে। শেষ কয়েক মিনিটে একের পর এক ক্রস তুলে মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলে দেয় তারা। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
বিরতির পর ম্যাচের গতি অনেক বেড়ে যায়। (FC Goa vs Mohun Bagan SG) দ্বিতীয়ার্ধের শুরুতেই রবসনের পরিবর্তে নামানো হয় জেসন কামিংসকে। নেমেই তিনি শট নেন কিন্তু বব জ্যাকসন দুর্দান্ত সেভ করেন। ৫৫ মিনিটে অবশেষে ম্যাচের প্রথম গোল আসে। গোয়ার অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান বল নিয়ন্ত্রণ করতে গিয়ে ভুল করেন। সেই সুযোগ কাজে লাগান জেমি ম্যাকলারেন। বল পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। গোল হতেই আত্মবিশ্বাস বেড়ে যায় মোহনবাগানের। মনে হচ্ছিল দ্বিতীয় গোলও হয়তো সময়ের অপেক্ষা।
লিস্টন কোলাসোও এরপর দূর থেকে শট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় সেই প্রচেষ্টা। ((FC Goa vs Mohun Bagan SG)) ম্যাচ তখন পুরোপুরি মোহনবাগানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়েই ম্যাচে ফিরে আসে এফসি গোয়া। ৬৭ মিনিটে ডানদিক থেকে রনি উইলসনের একটি ক্রস সরাসরি গোলে ঢুকে যায়। হয়তো তিনি ক্রসই করতে চেয়েছিলেন কিন্তু বলের গতিপথ বুঝতে ভুল করেন বিশাল কাইথ। পিছিয়ে যেতে যেতে বল স্পর্শ করতে পারেননি তিনি। আর তাতেই সমতা ফেরে গোয়ার। আইএসএলে এটিই রনি উইলসনের প্রথম গোল।
গোল খাওয়ার পর আবার আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন জেসন কামিংস। একেবারে ফাঁকা জায়গা থেকে শট নিয়ে বল গ্যালারিতে পাঠিয়ে দেন তিনি। শেষদিকে লিস্টন, পেত্রাতোসরা চেষ্টা করলেও জয়ের গোল আর আসেনি।
অন্যদিকে (FC Goa vs Mohun Bagan SG) শেষ মুহূর্তে গোয়ার কাছেও ম্যাচ জেতার সুযোগ এসেছিল। অতিরিক্ত সময়ে দ্রাজিচের দিকে বাড়ানো এক নিখুঁত ক্রসে সামান্য এদিক-ওদিক না হলে গোল হতেই পারত। কিন্তু শেষ পর্যন্ত আর স্কোরলাইন বদলায়নি।
ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায়,গোয়া হয়তো শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে কিন্তু বড় দলগুলোর পথ আটকানোর ক্ষমতা এখনও তাদের আছে। আর সেই ধাক্কাই এবার খেল মোহনবাগান। জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
ডোপ টেস্টে অনুপস্থিত যশস্বী-শেফালি, বড় সতর্কবার্তা NADA-র: FC Goa vs Mohun Bagan SG: গোয়ায় হোঁচট মোহনবাগানের, ড্র করে দুই পয়েন্ট খোয়াল সবুজ-মেরুন












1 thought on “FC Goa vs Mohun Bagan SG: গোয়ায় হোঁচট মোহনবাগানের, ড্র করে দুই পয়েন্ট খোয়াল সবুজ-মেরুন”