রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Kolkata Police arrest Maoist Shraddha Biswas: কলকাতায় গ্রেফতার দাপুটে মাওবাদী নেত্রী, মাথার দাম ছিল ১৫ লক্ষ

Kolkata Police arrest Maoist Shraddha Biswas
---Advertisement---

নামের পাশে রয়েছে ২০টিরও বেশি অপরাধমূলক মামলা। কলকাতার বুকেই গ্রেফতার হলেন, ঝাড়খণ্ড পুলিশের খাতায় দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড এবং বিজেবিভিআরসি (BJBVRC)-র রিজিওনাল কমিটির সদস্যা শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। উত্তর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police arrest Maoist Shraddha Biswas)। দীর্ঘ সময় ধরে সে আত্মগোপন করে ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম ১৫ লক্ষ টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল।

মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকায় একসময় সক্রিয় থাকলেও, ২০০৪-০৫ সালে একবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করে বেলা। আত্মগোপনে থেকেই ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে সে। বেলার বয়স বর্তমানে প্রায় ৬০ বছর এবং শারীরিক নানা অসুস্থতাও রয়েছে তার।

বেলার গ্রেফতারের পাশাপাশি আজ কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন আর এক শীর্ষ মাওবাদী নেতা মাধাই পাত্র। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই ২০০৭ সাল থেকে মাওবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মাধাই জানান, সংগঠনের আদর্শগত পরিবর্তন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের ‘সারেন্ডার ও রিহ্যাবিলিটেশন’ পলিসির মাধ্যমে তাকে সাহায্য করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বর্তমানে ধৃত শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় মাওবাদী কার্যকলাপের আর কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ এবং কার সঙ্গে দেখা করতে শ্রদ্ধা বিশ্বাস এখানে এসেছিল, কী প্ল্যান ছিল তার- এই সব বিষয়গুলি এখনও জানা যায়নি। এগুলি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরই জানা যাবে বলে জানান কমিশনার। ঝাড়খণ্ড পুলিশের একটি দলও খুব শীঘ্রই কলকাতায় আসবে বলে জানা গেছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment