---Advertisement---
lifezone nursing home

Monsoon arrives early in India: এবার সময়ের আগেই ভারতে ঢুকবে বর্ষা? কী বলল মৌসম ভবন?

May 13, 2026 1:58 PM
Monsoon arrives early in India
---Advertisement---

সময়ের আগেই ভারতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। চলতি মাসের শেষের দিকেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (Monsoon arrives early in India) বঙ্গোপসাগরীয় শাখাটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়তে চলেছে। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরল এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে।

মৌসম ভবন বা আইএমডি জানিয়েছে, আগামী সাত দিনে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং মাহে অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে। প্রাক-বর্ষার বজ্রঝড়ও তীব্র হতে পারে, যা মৌসুমী বায়ুর অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্মণ। সাধারণত আন্দামান–নিকোবরে বর্ষা শুরু হয় ২২ মে নাগাদ। কিন্তু এবছর কিছুটা ব্যতিক্রম হলো। দু’দিন আগেই ঢুকতে চলেছে বর্ষা। মঙ্গলবার দুপুরে এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই চারমাসে ভারতে ৮০ শতাংশ বৃষ্টিপাত হয়। আবহবিদদের কথায়, দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহ ভারতে প্রবেশের আগে দু’টি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা বঙ্গোপসাগরের উপর দিয়ে এগিয়ে আসে। এই শাখাটিই আগে আসে। সাধারণত মে–র তৃতীয় সপ্তাহে শাখাটি প্রথমে আন্দামানে পৌঁছয়। দ্বিতীয় শাখাটির কেরালায় প্রবেশের নির্ধারিত দিন ১ জুন। ওই দিনটিকেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আগমনের দিন হিসেবে ধরা হয়।

চলতি মাসের এই সপ্তাহের শেষ দিক থেকেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Monsoon arrives early in India) প্রবেশের অনুকূল হয়ে উঠবে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পরিস্থিতি। আবহবিদরা কথায়, বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি আরও শক্তিশালী হয়ে উঠবে ১৪ মে থেকে ২০ মে-র মধ্যে। এর প্রভাবেই বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আরও বাড়বে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) মডেল অনুযায়ী, ১৪-১৫ মে নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চলও তৈরি হতে পারে, এটিও মৌসুমি বায়ুর অগ্রগতিতে আরও সাহায্য করবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment