বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পরই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালুর দিনক্ষণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের সাধারণ মানুষের জন্য আরও বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। সূত্রের খবর, এক ধাক্কায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো একাধিক সামাজিক প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। জানেন কি কত টাকা বাড়ানো হলো?
বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যে চালু থাকা একাধিক প্রকল্পের টাকার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আওতায় থাকা প্রত্যেক মাসিক ১০০০ টাকা করে পেতেন। তবে এবার থেকে সেই টাকার অঙ্ক দ্বিগুণ করে ২০০০ পর্যন্ত করা হলো। অর্থাৎ এবার থেকে ওই সমস্ত প্রকল্পের আওতায় টাকা ব্যক্তিদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। (Governmental Scheme)
রাজ্য সরকারের দাবি, ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের সংসারের খরচ অনেকটাই বেড়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও অসহায় মানুষদের দৈনন্দিন জীবন চালানো কঠিন হয়ে উঠছে। সেই কারণেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ বাড়িয়ে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
এর আগে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, জুন মাস থেকেই রাজ্যে চালু হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে ঘোষণা করা হয়েছে। (Governmental Scheme)
Ration Atta Distribution: রেশনে আর মিলবে না আটা, দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ খাদ্যমন্ত্রীর
আর এবার অন্নপূর্ণা ভাণ্ডারের পরই একাধিক ভাতার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির নেতৃত্বরা রাজ্যে প্রচারে এসে একাধিকবার এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সে প্রতিশ্রুতিরই বাস্তবায়ন করলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিশেষজ্ঞদের মতে, এই সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ বৃদ্ধি পেলে প্রান্তিক অঞ্চলের বহু দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার সরাসরি উপকৃত হবে। অনেক পরিবারেই এই সরকারি ভাতার টাকাই মূল ভরসা। ফলে বাড়তি অর্থ হাতে এলে নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। (Governmental Scheme)










1 thought on “Governmental Scheme: অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যের একাধিক ভাতা: সূত্র”