রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Vastu Tips: বাড়িতে পিঁপড়ের আনাগোনা বেড়েছে? ভুলেও তাড়ানোর চেষ্টা করবেন না

Vastu Tips
---Advertisement---

বাড়িতে পিঁপড়ের দেখা মেলা খুব সাধারণ ঘটনা। তবে অনেকসময় অতিরিক্ত পিঁপড়ে দেখা দিলে অনেকেই তার থেকে মুক্তি পেতে নানান উপায় খোঁজেন। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, ঘরে পিঁপড়ের চলাফেরার মধ্যেও লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের নানা শুভ-অশুভ সংকেত। বিশেষ করে কালো ও লাল পিঁপড়ের চলাফেরা, তাদের দিক পরিবর্তন নাকি জীবনের নানান পরিবর্তনের ইঙ্গিত দেয়। (Vastu Tips)

কীভাবে বুঝবেন পিঁপড়ের চলাফেরার ইঙ্গিত?

  • বাস্তুবিদদের মতে, বাড়িতে কালো পিঁপড়ে দেখা অত্যন্ত শুভ লক্ষণ। কালো পিঁপড়েকে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। যদি ঘরের পশ্চিমদিক থেকে কালো পিঁপড়ে বের হতে দেখা যায়, তাহলে তা বিদেশ ভ্রমণ কিংবা বড় ধরনের আর্থিক লাভের পূর্বাভাস বলে মনে করা হয়।
  • অনেক সময় রান্নাঘরের চাল বা অন্য শস্যের পাত্রে পিঁপড়ে দেখা যায়। বাস্তুশাস্ত্রে এটিকেও অত্যন্ত সৌভাগ্যের চিহ্ন বলা হয়েছে। এর অর্থ, খুব শীঘ্রই বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটতে পারে এবং আর্থিক সংকট দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
  • অন্যদিকে সাধারণত লাল পিঁপড়েকে অশুভ হিসেবে ধরা হলেও বাস্তুশাস্ত্রে এর একটি শুভ দিকও উল্লেখ করা হয়েছে। যদি দেখা যায় লাল পিঁপড়েরা মুখে ডিম নিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে, তাহলে তা নাকি অশুভ বা নেতিবাচক শক্তি দূর হওয়ার ইঙ্গিত দেয়। (Vastu Tips)
  • দেওয়াল বেয়ে পিঁপড়েদের উপরের দিকে উঠতে দেখাও বাস্তুমতে অত্যন্ত শুভ সংকেত। এটি কর্মজীবনে উন্নতি, পদমর্যাদা বৃদ্ধি এবং সংসারে সুখ-শান্তির বার্তা বহন করে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের ইঙ্গিত হিসেবেও একে দেখা হয়।
  • তবে পিঁপড়েরা যদি উঁচু জায়গা থেকে নীচের দিকে নামতে শুরু করে, তাহলে সতর্ক থাকাতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি জীবনে আসন্ন বাধা বা নেতিবাচক পরিস্থিতির লক্ষণ হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেওয়া হয়। (Vastu Tips)
  • এছাড়া বাড়ির ছাদ থেকে পিঁপড়ে বের হতে দেখলেও তাকে শুভ সংকেত হিসেবে ধরা হয়। বাস্তুশাস্ত্র বলছে, এটি শুধু সম্পদ বৃদ্ধির ইঙ্গিতই নয়, পারিবারিক সুখ-শান্তি বৃদ্ধিরও বার্তা দেয়। বিশেষ করে দাম্পত্য জীবন ও সন্তান-সংক্রান্ত বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা থাকে।

Snake Dream: স্বপ্নে সাপ দেখেন? কীসের ইঙ্গিত? জেনে নিন জ্যোতিষের পরামর্শ


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Vastu Tips: বাড়িতে পিঁপড়ের আনাগোনা বেড়েছে? ভুলেও তাড়ানোর চেষ্টা করবেন না”

Leave a Comment