রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Snake Dream: স্বপ্নে সাপ দেখেন? কীসের ইঙ্গিত? জেনে নিন জ্যোতিষের পরামর্শ

Snake Dream
---Advertisement---

ঘুমের মধ্যে দেখা বেশিরভাগ স্বপ্নই সকালে উঠতে না উঠতেই ভুলে যায় মানুষ। কিন্তু এমন অনেক স্বপ্ন থাকে যা দীর্ঘদিন ধরে মনে থেকে যায়। স্বপ্নে সাপ দেখার অভিজ্ঞতাও অনেকের মনেই বছরের পর বছর থেকে যায়। জ্যোতিষশাস্ত্র বলছে, এর কারণ হলো এই ধরনের স্বপ্ন মানুষের অবচেতন মনের গভীরের ভয়, উদ্বেগ বা চাপের সঙ্গে সরাসরি যুক্ত। জীবনের খুব সংবেদনশীল সময়েই সাধারণত বারবার সাপের স্বপ্ন দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, যখন কেউ অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন, তখন এই ধরনের স্বপ্ন বেশি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের সমস্যা, পারিবারিক অশান্তি, মানসিক ক্লান্তি বা একাকীত্ব— এই সব পরিস্থিতিতে মস্তিষ্ক নানা প্রতীকের মাধ্যমে নিজের ভেতরের অস্থিরতা প্রকাশ করে। সেই কারণেই স্বপ্নে সাপ দেখা মানেই সবসময় অশুভ কিছু নয়। (Snake Dream)

জ্যোতিষ মতে, যদি স্বপ্নে দেখা যায় সাপ তাড়া করছে বা কামড়াতে আসছে, তবে তা গোপন শত্রু বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত হতে পারে। তবে সাপ যদি শান্ত অবস্থায় থাকে, তাহলে সেটি জীবনে বড় কোনও পরিবর্তনের শুভ বার্তা বলেই ধরা হয়।

Maa Kali: সামনেই ফলহারিণী কালীপুজো, পুজোর নির্ঘন্ট থেকে মাহাত্ম্য জানেন? রইল বিস্তারিত

ভারতীয় শাস্ত্রে সাপকে কুণ্ডলিনী শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। অনেক সময় ধ্যান, সাধনা বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এমন স্বপ্ন দেখে থাকেন। মনে করা হয়, অন্তরের সুপ্ত শক্তির জাগরণ বা আধ্যাত্মিক উন্নতির সময় এই ধরনের স্বপ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে। (Snake Dream)

এছাড়াও স্বপ্নে সাপের রংও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কালো সাপ সাধারণত মনের ভয়, গোপন উদ্বেগ বা মানসিক অবসাদের প্রতীক। অন্যদিকে সাদা সাপকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি মানসিক শান্তি, আধ্যাত্মিক সুরক্ষা এবং স্বচ্ছ চিন্তার ইঙ্গিত দেয়। আবার স্বপ্নে যদি ফণা তোলা গোখরো দেখা যায়, তাহলে তা জীবনে কর্তৃত্ব প্রতিষ্ঠা, বড় কর্মফল বা কোনও বিশেষ আধ্যাত্মিক শক্তির উপস্থিতির বার্তা বহন করতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Snake Dream: স্বপ্নে সাপ দেখেন? কীসের ইঙ্গিত? জেনে নিন জ্যোতিষের পরামর্শ”

Leave a Comment